ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

২০২৪-২৫ অর্থবছর: শিল্প খাতে ভর করে জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬%

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / 1169

ছবি সংগৃহীত

সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৬ শতাংশ। সোমবার (৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই প্রাক্কলিত তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়, চলতি মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জিডিপির আকার দাঁড়িয়েছে ১৪ লাখ ১৯৭ হাজার ১৮০ মিলিয়ন টাকা (প্রায় ১৪ হাজার ১৯৭ বিলিয়ন টাকা)। এর আগের অর্থবছরের একই প্রান্তিকে এ পরিমাণ ছিল ১২ লাখ ৬৬৯ হাজার ৮৫০ মিলিয়ন টাকা।

আরও পড়ুন  বাংলাদেশের পোশাক রপ্তানিতে উল্লখযোগ্য প্রবৃদ্ধি, অগ্রসর অন্যান্য খাতও

স্থির মূল্যে জিডিপির প্রবৃদ্ধি হার ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ছিল ৪ দশমিক ৬২ শতাংশ, যা চলতি অর্থবছরের একই প্রান্তিকে বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৬ শতাংশে। এছাড়া, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির হার ছিল যথাক্রমে ১.৯৬ শতাংশ এবং ৪.৪৮ শতাংশ, যেখানে আগের অর্থবছরের একই দুই প্রান্তিকে ছিল ৫.৮৭ ও ৪.৪৭ শতাংশ।

সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে সম্মিলিত জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৮১ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কম।

কৃষি খাতে মন্দাভাব

তৃতীয় প্রান্তিকে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২ দশমিক ৪২ শতাংশ, যা আগের বছরের ৪ দশমিক ০২ শতাংশের তুলনায় উল্লেখযোগ্য হারে কম। এই খাতে চলতি অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ০.৭৬ শতাংশ ও ১.২৫ শতাংশ। এর বিপরীতে ২০২৩-২৪ অর্থবছরের ওই দুই প্রান্তিকে ছিল ০.৬২ ও ৪.০৯ শতাংশ।

শিল্প খাতে গতি ফিরেছে

শিল্প খাতে দেখা গেছে তুলনামূলক ভালো প্রবৃদ্ধি। ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এই খাতের প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৯১ শতাংশ, যা আগের বছরের একই সময়ের ৪.৫৫ শতাংশের তুলনায় অনেকটা বেশি। প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে শিল্প খাতের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ২.৪৪ ও ৭.১০ শতাংশ। আগের অর্থবছরের ওই দুই প্রান্তিকে ছিল ৭.৭৮ ও ১.০৪ শতাংশ।

সেবা খাতেও ইতিবাচক ধারা

সেবা খাতেও ইতিবাচক প্রবৃদ্ধির ধারা লক্ষ্য করা গেছে। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এই খাতের প্রবৃদ্ধি হয়েছে ৫.৮৮ শতাংশ, যেখানে আগের অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ছিল ৪.৩১ শতাংশ। প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে সেবা খাতে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২.৪১ ও ৩.৭৮ শতাংশ। আগের অর্থবছরে ছিল ৫.৫২ ও ৭.১০ শতাংশ।

এই তথ্যগুলো থেকে স্পষ্ট, কৃষি খাত এখনও প্রত্যাশিত মাত্রায় ফিরে আসেনি। তবে শিল্প ও সেবা খাতের গতিশীলতা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। তা সত্ত্বেও আগের বছরের তুলনায় মোট প্রবৃদ্ধির গড় হার নিম্নমুখী, যা অর্থনীতিবিদদের মতে ভবিষ্যতের জন্য একটি সতর্কতা সংকেত।

নিউজটি শেয়ার করুন

২০২৪-২৫ অর্থবছর: শিল্প খাতে ভর করে জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬%

আপডেট সময় ১১:৪১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৬ শতাংশ। সোমবার (৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই প্রাক্কলিত তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়, চলতি মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জিডিপির আকার দাঁড়িয়েছে ১৪ লাখ ১৯৭ হাজার ১৮০ মিলিয়ন টাকা (প্রায় ১৪ হাজার ১৯৭ বিলিয়ন টাকা)। এর আগের অর্থবছরের একই প্রান্তিকে এ পরিমাণ ছিল ১২ লাখ ৬৬৯ হাজার ৮৫০ মিলিয়ন টাকা।

আরও পড়ুন  দৈনিক ১৫০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস পাবে শিল্পখাত: জ্বালানি মন্ত্রণালয়