ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ধসে দুই ইঞ্জিনিয়ারসহ নিহত ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 593

ছবি সংগৃহীত

যশোর শহরের সার্কিট হাউজ পাড়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের ষষ্ঠ তলার বারান্দা ধসে পড়ে দুই ইঞ্জিনিয়ারসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে “বিল্ডিং ফর ফিউচার লিমিটেড”-এর নয়তলা ভবনে।

ভবনটির মালিক প্রয়াত আওয়ামী লীগ নেতা ও যশোর আদালতের সাবেক জিপি অ্যাডভোকেট বাহাউদ্দীন ইকবালের পরিবার।

আরও পড়ুন  যশোরে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

নিহতরা হলেন কুষ্টিয়ার মজমপুর এলাকার ইঞ্জিনিয়ার মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম (৩৪) এবং চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর এলাকার শ্রমিক নুরুজ্জামান (৪৫), পিতা মৃত রমজান আলী।

প্রত্যক্ষদর্শী শ্রমিক রমজান আলী ও স্থানীয় বাসিন্দা রিজিয়া বেগম জানান, ভবনটির ষষ্ঠ তলায় কাজ চলছিল। এ সময় হঠাৎ বারান্দার একটি অংশ ভেঙে পড়ে যায়। সঙ্গে সঙ্গে দুই ইঞ্জিনিয়ার ও একজন শ্রমিক নিচে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. সাকিরুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার এসআই জাহিদ হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ভবন নির্মাণকাজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, ‘দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ হাসপাতাল ও নির্মাণাধীন ভবন দু’স্থানে যায়। বিস্তারিত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে সুরক্ষা সরঞ্জামের ঘাটতি এবং তদারকির অভাবের কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে ভবন নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। নিহতদের পরিবারে চলছে মাতম। যথাযথ তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ধসে দুই ইঞ্জিনিয়ারসহ নিহত ৩

আপডেট সময় ০৪:৪৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

যশোর শহরের সার্কিট হাউজ পাড়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের ষষ্ঠ তলার বারান্দা ধসে পড়ে দুই ইঞ্জিনিয়ারসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে “বিল্ডিং ফর ফিউচার লিমিটেড”-এর নয়তলা ভবনে।

ভবনটির মালিক প্রয়াত আওয়ামী লীগ নেতা ও যশোর আদালতের সাবেক জিপি অ্যাডভোকেট বাহাউদ্দীন ইকবালের পরিবার।

আরও পড়ুন  যশোর জেনারেল হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক আটক