ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

নতুন নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় চীন: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৭:১১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 573

ছবি: সংগৃহীত

নতুন নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় চীন এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৩০ জুন) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল জানান, সম্প্রতি বিএনপির ৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করেছে। সফরে এক চীন নীতির প্রতি বিএনপির সুস্পষ্ট সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের জাতীয় স্বার্থে তিস্তা প্রকল্পসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মির্জা ফখরুল বলেন, “তিস্তা নিয়ে আমাদের দেশের প্রয়োজনীয়তার বিষয়টি চীনা কর্তৃপক্ষকে জানানো হলে তারা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। ভবিষ্যতে তারা প্রস্তাব দিলে বিএনপি তা ইতিবাচকভাবে বিবেচনা করবে।”

আরও পড়ুন  তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

রোহিঙ্গা সংকট নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, চীনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা আন্তরিকভাবে মায়ানমারকে রোহিঙ্গা প্রত্যাবাসনে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিএনপির এ প্রতিনিধি দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত ২২ জুন বেইজিং সফরে যায় এবং ২৭ জুন দেশে ফেরে। প্রতিনিধি দলে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

মির্জা ফখরুল বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের এবং এই সম্পর্ককে বিএনপি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব আরও জোরদার হবে।

সফরকালে বিভিন্ন উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে উভয় দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানবিক ইস্যুতে আলোচনা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান বিএনপি মহাসচিব।

নিউজটি শেয়ার করুন

নতুন নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় চীন: মির্জা ফখরুল

আপডেট সময় ০৫:৫৭:১১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫