ঢাকা ১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনের দুইদিনের রিমান্ড মঞ্জুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 532

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে দুইদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

সোমবার (৩০ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে এ রিমান্ডের আদেশ দেন। রাজধানীর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হয়।

আরও পড়ুন  ব্যবসায়ী সোহাগ হত্যা: টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

এদিন সকালে মামলার তদন্ত কর্মকর্তা, শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক মুহাম্মদ ফারহান ইবনে গফুর সাবিনা আক্তার তুহিনকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ আলম শাহীন তার জামিনের আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে দায়িত্বপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।

এর আগে, ২২ জুন রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের আওনা গ্রামে বাবার বাড়ি থেকে সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল (ডিবি)। পরে ২৩ জুন তাকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি থেকে জানা গেছে, শেরেবাংলা নগর থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগে এ রিমান্ড আবেদন করা হয়। তবে তার আইনজীবীর দাবি, এই মামলায় সাবিনা আক্তার তুহিনের কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি রাজনৈতিকভাবে ষড়যন্ত্রের শিকার।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, সাবিনা আক্তার তুহিন এর আগে যুব মহিলা লীগের শীর্ষ পদে ছিলেন এবং পরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে এবং মামলার আরও তথ্য-উপাত্ত সংগ্রহের চেষ্টা চালানো হবে।

নিউজটি শেয়ার করুন

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনের দুইদিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় ০২:৪৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে দুইদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

সোমবার (৩০ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে এ রিমান্ডের আদেশ দেন। রাজধানীর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হয়।

আরও পড়ুন  রংপুরে হিন্দুদের বাড়িতে হামলার ঘটনায় ৫ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর