ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

ব্যবসায়ী সোহাগ হত্যা: টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 707

ছবি সংগৃহীত

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যার ঘটনায় গ্রেফতার টিটন গাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুন  মুরাদনগরে নারী ধর্ষণ মামলা: ছাত্রলীগ নেতাসহ ৪ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর

শনিবার (১২ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াসের আদালত রিমান্ডের এই আদেশ দেন। এর আগে কোতোয়ালি থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামি টিটন গাজী হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। তিনি এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের সঙ্গে পরিচিত। মামলায় উল্লেখিত অন্যান্য আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ এবং এজাহারে অজ্ঞাতনামা আসামিদের শনাক্তে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এছাড়া, ঘটনার পরিকল্পনা, প্রস্তুতি ও ধারাবাহিকতা সম্পর্কে বিস্তারিত জানতে এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধারেও টিটন গাজীকে জিজ্ঞাসাবাদ অপরিহার্য।

প্রসঙ্গত, শুক্রবার (১১ জুলাই) গভীর রাতে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালি থানা পুলিশ টিটন গাজীকে গ্রেফতার করে। এর মাধ্যমে সোহাগ হত্যা মামলায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় পুরান ঢাকার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে। পুলিশ দ্রুত তদন্তে নামে এবং ধারাবাহিকভাবে অভিযুক্তদের গ্রেফতার করছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের নেপথ্যে পূর্ব বিরোধ, আধিপত্য বিস্তার কিংবা ব্যবসায়িক দ্বন্দ্বের সম্ভাবনা রয়েছে। টিটন গাজীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এর পেছনে কারা রয়েছে, তা জানার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ব্যবসায়ী সোহাগ হত্যা: টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় ০৬:১৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যার ঘটনায় গ্রেফতার টিটন গাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুন  রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি মমতাজ