ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সনদ প্রণয়নে অনিশ্চয়তা, ঐকমত্য গঠনে অগ্রগতি না হওয়ায় শঙ্কা: আলী রীয়াজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 451

ছবি সংগৃহীত

জাতীয় ঐকমত্য গঠনে আশানুরূপ অগ্রগতি হয়নি, ফলে সময়মতো জাতীয় সনদ চূড়ান্ত করা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

শনিবার (২৯ জুন) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  ঐকমত্য কমিশনের কাছে বিএনপির প্রস্তাব: একাত্তরের সঙ্গে চব্বিশকে মিলিয়ে দেখা সঠিক নয়

আলী রীয়াজ বলেন, “ব্যক্তি, দল বা মতের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলোকে দেশের বৃহত্তর স্বার্থে মতামত দিতে হবে। রাষ্ট্রের সুফল বিবেচনায় রেখে সকলেরই দায়িত্বশীল আচরণ করা জরুরি।”

আলোচনার শুরুতেই ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণআন্দোলন পর্যন্ত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

তিনি আরো বলেন, ঐকমত্য কমিশন কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয়। বরং রাষ্ট্রের কাঠামো পুনর্গঠন ও সুদৃঢ় করতে সকলের সম্মিলিত প্রচেষ্টাই একমাত্র পথ। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “জুলাইয়ের শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা দেখাতে হলে আমাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং জনগণের আকাঙ্ক্ষা সঠিকভাবে জাতীয় সনদে প্রতিফলন করতে হবে।”

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন সংলাপে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রবর্তন, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া এবং উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা—এই চারটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আলোচনা চালিয়ে যাওয়া হবে। বুধবারের বৈঠকে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত সংলাপ হবে বলে জানানো হয়েছে।

জাতীয় সনদ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হওয়ার উপর জোর দিয়ে অধ্যাপক আলী রীয়াজ বলেন, “জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সনদকে অর্থবহ এবং কার্যকর করতে হবে। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হলো জনগণের প্রতিনিধি হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করা।”

আলোচনার মধ্য দিয়ে একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য কাঠামো প্রণয়নের আশায় কমিশন কাজ করছে বলে জানান তিনি। তবে এখনও প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় জাতীয় সনদ সময়মতো বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে সতর্ক করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

জাতীয় সনদ প্রণয়নে অনিশ্চয়তা, ঐকমত্য গঠনে অগ্রগতি না হওয়ায় শঙ্কা: আলী রীয়াজ

আপডেট সময় ০৪:১০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

জাতীয় ঐকমত্য গঠনে আশানুরূপ অগ্রগতি হয়নি, ফলে সময়মতো জাতীয় সনদ চূড়ান্ত করা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

শনিবার (২৯ জুন) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি, কার্যক্রম শুরু ১৫ ফেব্রুয়ারি