ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল: সূচি থেকে বাদ পড়ল টাইগারদের সফর ‘আমি এই কাজ করিনি’ হাদি হত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল ইরান চালু করেছে সর্বোচ্চ মূল্যমানের ১০ মিলিয়ন রিয়াল নোট ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ

সারা দেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা এনসিপির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০২:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 161

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে। রোববার (২৯ জুন) সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “আমরা ১ জুলাই থেকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন শুরু করবো। দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেল। এই সময়ে আমাদের যেমন অনেক প্রাপ্তি রয়েছে, তেমনি কিছু অপ্রাপ্তিও আছে। ঐতিহাসিক জুলাই-আগস্টের ৩৬ দিন আমাদের জাতীয় ইতিহাসের গৌরবময় অধ্যায়, যা স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব।”

আরও পড়ুন  এনসিপির অঙ্গসংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র আত্মপ্রকাশ

তিনি আরও জানান, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু হবে। কর্মসূচির নাম রাখা হয়েছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’, যা দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে ঘুরে আবার রাজধানী ঢাকায় ফিরে আসবে।

নাহিদ ইসলাম বলেন, “এই পদযাত্রার মাধ্যমে আমরা জনগণকে সচেতন করতে চাই এবং বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানাই। আমাদের লক্ষ্য জনগণের অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা।”

এছাড়া আগামী ১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ পালন করার ঘোষণাও দেন তিনি। তিনি বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা ১৬ জুলাই বিশেষ কর্মসূচির আয়োজন করেছি।”

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ জানান, পদযাত্রার সময় দেশের বিভিন্ন স্থানে গণজমায়েত, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই পদযাত্রা দেশের মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তুলবে এবং সমাজে সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

নিউজটি শেয়ার করুন

সারা দেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা এনসিপির

আপডেট সময় ০৪:০২:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে। রোববার (২৯ জুন) সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “আমরা ১ জুলাই থেকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন শুরু করবো। দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেল। এই সময়ে আমাদের যেমন অনেক প্রাপ্তি রয়েছে, তেমনি কিছু অপ্রাপ্তিও আছে। ঐতিহাসিক জুলাই-আগস্টের ৩৬ দিন আমাদের জাতীয় ইতিহাসের গৌরবময় অধ্যায়, যা স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব।”

আরও পড়ুন  নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও ডিম নিক্ষেপ