ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

ধর্ষণ মামলায় গায়ক নোবেল মুচলেকায় দিয়ে জামিনে মুক্ত, বাদীর আপত্তি নেই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 488

ছবি সংগৃহীত

ইডেন কলেজের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। মামলায় অন্য কোনো বাধা না থাকায় তার কারামুক্তিতে আর কোনো সমস্যা নেই বলে জানান তার আইনজীবী।

জামিন শুনানিতে নোবেলের পক্ষে উপস্থিত ছিলেন তার আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। তিনি আদালতকে জানান, বাদী ও আসামির মধ্যে আপোষ-মীমাংসা হয়েছে এবং বাদীর কোনো আপত্তি নেই জামিনে। আদালতের প্রশ্নের জবাবে বাদী নিজেও উপস্থিত হয়ে বলেন, “না স্যার, আমার কোনো আপত্তি নেই।”

আরও পড়ুন  বরিশালে ধর্ষণ মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড ঘোষণা

এরপর বিচারক নির্দেশ দেন, আপোষের বিষয়টি জামিন আবেদনে লিখিতভাবে উপস্থাপন করতে। সংশ্লিষ্ট তথ্য উপস্থাপনের পর বিচারক নোবেলের জামিন মঞ্জুর করেন। শুনানিকালে আসামি নোবেলকে আদালতে হাজির করা হয় এবং দেখা যায়, তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে বাদীর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছেন।

এর আগে ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে নোবেলের আইনজীবী এক আবেদনের মাধ্যমে জানান, নোবেল ও মামলার বাদী পারস্পরিক সম্মতিতে বিয়েতে রাজি হয়েছেন। আদালত বিষয়টি সম্পন্ন করে অবহিত করার নির্দেশ দেন। ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে নোবেল ও তরুণীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উল্লেখ্য, ১৯ মে ইডেন মহিলা কলেজের সাবেক এক ছাত্রী ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে ডেমরা থানায় মামলা দায়ের করেন গায়ক নোবেলের বিরুদ্ধে। মামলার পরই তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার পর থেকে বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে দুই পক্ষের আপোষ ও বিয়ের ঘটনা মামলার মোড় ঘুরিয়ে দেয়। জামিনের মাধ্যমে এখন আপাতত আইনি প্রক্রিয়ায় কিছুটা বিরতি মিললো গায়ক নোবেলের।

নিউজটি শেয়ার করুন

ধর্ষণ মামলায় গায়ক নোবেল মুচলেকায় দিয়ে জামিনে মুক্ত, বাদীর আপত্তি নেই

আপডেট সময় ০৩:২৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫