ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

সারা দেশে ভারি বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 468

ছবি সংগৃহীত

আগামী ৪৮ ঘণ্টায় ঢাকা সহ দেশের অধিকাংশ অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসাথে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) আবহাওয়ার এক বিশেষ বুলেটিনে জানানো হয়, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে এবং বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এতে করে দেশের দক্ষিণাঞ্চলে মৌসুমী বায়ু প্রবলভাবে সক্রিয় এবং দেশের অন্যান্য স্থানে মোটামুটি সক্রিয় রয়েছে।

আরও পড়ুন  শক্তিশালী মেঘমালায় উত্তাল বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, রংপুর ও রাজশাহী ছাড়া দেশের বাকি বিভাগগুলো—বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সন্দ্বীপে ৭৬ মিলিমিটার এবং ঢাকায় ৭ মিলিমিটার। আবহাওয়া অধিদফতর বলছে, দেশের দক্ষিণাঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টি হলেও উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। ফলে তীব্র গরম কিছুটা প্রশমিত হবে।

সতর্ক সংকেতের বিষয়ে তিনি বলেন, উপকূলীয় জেলা এবং সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তাল সমুদ্রের কারণে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়াবিদরা মনে করছেন, এই বৃষ্টিপাত কৃষিখাতে কিছুটা স্বস্তি আনলেও নগর এলাকায় জলাবদ্ধতা ও যানজটের সমস্যা বাড়াতে পারে।

সব মিলিয়ে আগামী দুই দিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

নিউজটি শেয়ার করুন

সারা দেশে ভারি বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আপডেট সময় ০২:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

আগামী ৪৮ ঘণ্টায় ঢাকা সহ দেশের অধিকাংশ অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসাথে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) আবহাওয়ার এক বিশেষ বুলেটিনে জানানো হয়, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে এবং বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এতে করে দেশের দক্ষিণাঞ্চলে মৌসুমী বায়ু প্রবলভাবে সক্রিয় এবং দেশের অন্যান্য স্থানে মোটামুটি সক্রিয় রয়েছে।

আরও পড়ুন  "ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস: তাপমাত্রা কমার আশঙ্কা"