ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠালো সাউথ আফ্রিকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 444

ছবি: সংগৃহীত

লন্ডনের ঐতিহাসিক লর্ডস মাঠে আজ বুধবার শুরু হলো আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সাউথ আফ্রিকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবারের মতো ফাইনালে খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকা।

টেম্বা বাভুমার নেতৃত্বাধীন প্রোটিয়ারা পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নেমেছে। ব্যাটিং-বোলিংয়ে ভারসাম্যপূর্ণ স্কোয়াড গঠন করেছে তারা। টপ অর্ডারে রয়েছে শক্তিশালী ব্যাটারদের সমন্বয়, যা অস্ট্রেলিয়ার জন্য হতে পারে বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন  "রুদ্ধশ্বাস ফাইনাল: টাইব্রেকারে ব্রাজিলের সাফল্য"

ওপেনিংয়ে আছেন এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন। মিডল অর্ডারে আছেন উইয়ান মুল্ডার, অধিনায়ক তেম্বা বাভুমা, ত্রিস্তান স্ট্যাবস ও ডেভিড বেডিংহ্যাম। উইকেটের পেছনে দায়িত্বে আছেন কাইল ভেরাইনে।

বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার ভরসা কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও মার্কো ইয়ানসেনের পেস আক্রমণ। স্পিন বিভাগে আছেন অভিজ্ঞ কেশভ মহারাজ।

অন্যদিকে, অস্ট্রেলিয়া কিছুটা চমক রেখেই তাদের একাদশ সাজিয়েছে। ডেভিড ওয়ার্নারের অবসরের পর ওপেনিংয়ে উসমান খাজার সঙ্গী হয়েছেন মার্নাস লাবুশেন। ওয়ান ডাউনে ব্যাট করবেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। নিজের পুরনো পজিশনে চার নম্বরে ফিরেছেন অভিজ্ঞ স্টিভ স্মিথ। মিডল অর্ডারে আছেন ট্রাভিস হেড ও পেস অলরাউন্ডার বিউ ওয়েবস্টার।

উইকেটকিপারের দায়িত্ব পালন করবেন অ্যালেক্স ক্যারি। বোলিং ইউনিটে আছেন প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও স্পিনার নাথান লায়ন।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনালে দুই দলেরই রয়েছে জেতার জোর সম্ভাবনা। অস্ট্রেলিয়া অভিজ্ঞতা আর ধারাবাহিকতার ভরসায় এগিয়ে থাকলেও, প্রোটিয়াদের নতুন প্রাণবন্ত দল চমক দেখাতে প্রস্তুত।

অস্ট্রেলিয়ার একাদশ:
উসমান খাজা, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, নাথান লায়ন।

দক্ষিণ আফ্রিকার একাদশ:
এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, তেম্বা বাভুমা (অধিনায়ক), ত্রিস্তান স্ট্যাবস, ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরাইনে, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি।

নিউজটি শেয়ার করুন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠালো সাউথ আফ্রিকা

আপডেট সময় ০৪:৩৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

লন্ডনের ঐতিহাসিক লর্ডস মাঠে আজ বুধবার শুরু হলো আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সাউথ আফ্রিকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবারের মতো ফাইনালে খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকা।

টেম্বা বাভুমার নেতৃত্বাধীন প্রোটিয়ারা পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নেমেছে। ব্যাটিং-বোলিংয়ে ভারসাম্যপূর্ণ স্কোয়াড গঠন করেছে তারা। টপ অর্ডারে রয়েছে শক্তিশালী ব্যাটারদের সমন্বয়, যা অস্ট্রেলিয়ার জন্য হতে পারে বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন  ফাইনাল ও এল ক্লাসিকোর জন্য বার্সেলোনায় শক্তিশালী প্রস্তুতি