ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

ঢাকায় শীঘ্রই চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪০:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 335

ছবি সংগৃহীত

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটি অফিস চালুর বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই এটি ছোট পরিসরে চালু হবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

বুধবার (৪ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘ডিক্যাব টকে’ তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  গাজায় মানবিক বিপর্যয়, পুনর্গঠন ও সাহায্য প্রয়োজন ৫৩০০ কোটি ডলার: জাতিসংঘ

মানবিক করিডর প্রসঙ্গে লুইস বলেন, “করিডর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন। কেবল তখনই জাতিসংঘ এ বিষয়ে সহায়তা করতে পারবে। এখন পর্যন্ত এ নিয়ে কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি।”

বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রক্রিয়া ও নির্বাচন প্রসঙ্গে গোয়েন লুইস জানান, “নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। জাতিসংঘ এতে হস্তক্ষেপ করে না। তবে নির্বাচন কমিশন যাতে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে পারে, সেজন্য সহায়তা করছে জাতিসংঘ।”

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগকে জাতিসংঘ সমর্থন করে, এবং এ উদ্যোগগুলো দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে জাতিসংঘ আশা করছে।

গোয়েন লুইস তার বক্তব্যে জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে জাতিসংঘের সহায়তা অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

ঢাকায় শীঘ্রই চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

আপডেট সময় ০৩:৪০:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটি অফিস চালুর বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই এটি ছোট পরিসরে চালু হবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

বুধবার (৪ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘ডিক্যাব টকে’ তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  কক্সবাজারে জাতিসংঘ মহাসচিব ও ড. ইউনূসের সফর: রোহিঙ্গাদের মধ্যে উচ্ছ্বাস