ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

নিক্কিই ফোরাম: ফিউচার অব এশিয়া’-তে অংশগ্রহনে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 419

ছবি সংগৃহীত

আগামী ২৮ মে সকালে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলন ‘নিক্কিই ফোরাম: ফিউচার অব এশিয়া’-তে অংশ নেওয়ার পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

আরও পড়ুন  কারাগারে নিরাপত্তা ও মানবাধিকার একসঙ্গে নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিক্কিই ফোরাম আগামী ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত হবে। সম্মেলনের পাশাপাশি আগামী ৩০ মে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব এবং ভবিষ্যৎ সহযোগিতার দিক নির্দেশনা নির্ধারণ করা হবে। সফর শেষে ৩১ মে ঢাকায় ফিরবেন ড. ইউনূস।

সূত্র জানায়, সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ও জাপান অন্তত ছয় থেকে সাতটি সমঝোতা স্মারক (MoU) সইয়ের প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে রয়েছে বাজেট সহযোগিতা, অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্স (ওডিএ) ভিত্তিক প্রকল্পে সহায়তা, বিদ্যুৎখাতে কৌশলগত সমঝোতা, নারায়ণগঞ্জে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল (SEZ) স্থাপন বিষয়ে সমঝোতা, মানবসম্পদ উন্নয়ন ও প্রবাসী কল্যাণ, বিনিয়োগ সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (EPA) নিয়ে আলোচনার অগ্রগতি।

প্রধান উপদেষ্টার সফরে রাজনৈতিক সম্পর্ক, অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিসহ রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক-আন্তর্জাতিক ইস্যুগুলো গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, চলতি সফরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১০০ কোটি মার্কিন ডলারের বাজেট সহায়তা প্রত্যাশা করা হচ্ছে। উল্লেখ্য, ২০২৩ সালে জাপান বাংলাদেশকে ২২৫ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা দিয়েছিল, যার সুদের হার ছিল ১.৬ শতাংশ এবং ফ্রন্টএন্ড ফি ০.১ শতাংশ। ঋণটি ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধযোগ্য। এর আগে ২০২০ ও ২০২১ সালে বাংলাদেশ মোট ৬৮৫ মিলিয়ন ডলারের বাজেট ঋণ সহায়তা পেয়েছিল জাপানের কাছ থেকে।

সফরটি দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি একাধিক খাতে নতুন দ্বিপাক্ষিক সহযোগিতার পথ উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

নিক্কিই ফোরাম: ফিউচার অব এশিয়া’-তে অংশগ্রহনে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১০:৪৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

আগামী ২৮ মে সকালে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলন ‘নিক্কিই ফোরাম: ফিউচার অব এশিয়া’-তে অংশ নেওয়ার পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

আরও পড়ুন  খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা