ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

শীর্ষে অনলাইন রিটার্ন দাখিল: আয়কর সেবায় নতুন রেকর্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 422

ছবি সংগৃহীত

দেশে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে নতুন মাইলফলক অর্জিত হয়েছে। চলতি অর্থবছরের এ পর্যন্ত ১৬ লাখেরও বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন, যা আগের যেকোনো সময়ের তুলনায় রেকর্ড পরিমাণ। একই সঙ্গে ২০ লাখের অধিক করদাতা ইতোমধ্যে এই সেবার জন্য অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছেন।

বুধবার (৭ মে) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংস্থাটির মতে, করদাতাবান্ধব নীতিমালা এবং প্রযুক্তিনির্ভর আধুনিক সেবার ফলে করদাতারা সহজেই আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন, ফলে অনলাইনে দাখিলের পরিমাণ ক্রমশই বাড়ছে।

আরও পড়ুন  টিউলিপ সিদ্দিকের আয়কর ও ফ্ল্যাট সংক্রান্ত নথি জব্দ

এনবিআর আরও জানায়, আয়কর দিবস শেষ হলেও অনলাইন রিটার্ন দাখিলের সেবা চালু রয়েছে, ফলে করদাতারা নিরবচ্ছিন্নভাবে এই সুবিধা গ্রহণ করতে পারছেন। এতে করে সময় ও শ্রম সাশ্রয় হওয়ায় করদাতারা আগ্রহী হয়ে উঠছেন অনলাইন পদ্ধতির প্রতি।

রিটার্ন দাখিলের পর কোনো ভুল বা অসঙ্গতি ধরা পড়লে, সেটি সংশোধনের সুযোগও রয়েছে। আয়কর আইন ২০২৩-এর ১৮০(১) ধারা অনুযায়ী, মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে করদাতা সংশোধিত রিটার্ন জমা দিতে পারেন। এই সেবাটিও সম্পূর্ণ অনলাইনভিত্তিক হওয়ায় প্রক্রিয়া হয়েছে আরও সহজ ও স্বচ্ছ।

এ পর্যন্ত ৭ হাজার ২২৫ জন করদাতা সংশোধিত রিটার্ন অনলাইনের মাধ্যমেই দাখিল করেছেন বলে জানিয়েছে এনবিআর।

বিশেষজ্ঞরা মনে করছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে আয়কর সেবার এই অগ্রগতি কর সচেতনতা বৃদ্ধি, স্বচ্ছতা এবং রাজস্ব আহরণে বড় ভূমিকা রাখবে। করদাতাদের মধ্যে সেবাপ্রাপ্তির সন্তুষ্টি ও আস্থা বৃদ্ধির পাশাপাশি কর নীতির প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলার দিকেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এনবিআরের এই ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ ভবিষ্যতে কর প্রশাসনে আরও গতিশীলতা আনবে বলেও ধারণা বিশ্লেষকদের।

নিউজটি শেয়ার করুন

শীর্ষে অনলাইন রিটার্ন দাখিল: আয়কর সেবায় নতুন রেকর্ড

আপডেট সময় ০৬:৩৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

দেশে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে নতুন মাইলফলক অর্জিত হয়েছে। চলতি অর্থবছরের এ পর্যন্ত ১৬ লাখেরও বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন, যা আগের যেকোনো সময়ের তুলনায় রেকর্ড পরিমাণ। একই সঙ্গে ২০ লাখের অধিক করদাতা ইতোমধ্যে এই সেবার জন্য অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছেন।

বুধবার (৭ মে) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংস্থাটির মতে, করদাতাবান্ধব নীতিমালা এবং প্রযুক্তিনির্ভর আধুনিক সেবার ফলে করদাতারা সহজেই আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন, ফলে অনলাইনে দাখিলের পরিমাণ ক্রমশই বাড়ছে।

আরও পড়ুন  মেট্রোরেলে একদিনে যাত্রীর রেকর্ড, একদিনে ৪ লাখের বেশি যাত্রী পরিবহন