ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ইরান এখন পুরো বিধর্মী শক্তির বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের মধ্যে রয়েছে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে ইউনিয়ন পরিষদ থেকে: ইসি বিমানে গালিগালাজ ও হট্টগোলের, যাত্রীকে বেঁধে রাখলেন সহযাত্রীরা সীমান্তে অপরাধ কমাতে বিজিবির বিশেষ উদ্যোগ এসএসসিতে ফল পুনর্নিরীক্ষণের আবেদন প্রায় ১৩ লাখ, ফল ১০ সেপ্টেম্বর যাত্রীদের নামিয়ে ইসমাইলকে বাসে আটকে হত্যা, গ্রেপ্তার ৩ ইইউর চিহ্নিত ৬১ বাণিজ্য বাধার ৪৮টি নিরসন করেছে বাংলাদেশ মাদারীপুরের ডাসারে নিখোঁজের একদিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার বিরোধী দল ‘লংমার্চে’র নামে গণতন্ত্র বিনষ্টের পায়তারা করেছে: রিজভী দিল্লিতে শিক্ষার্থীদের থাকার ভবন ধসে পড়েছে, চলছে উদ্ধার অভিযান

ইরান এখন পুরো বিধর্মী শক্তির বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের মধ্যে রয়েছে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৪:০২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 0

ছবি: সংগৃহীত

ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান এখন ‘পুরো বিধর্মী শক্তির বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের’ মধ্যে রয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, পাল্টা প্রতিক্রিয়ার সময় শেষ হয়েছে এবং ‘খেলার নিয়ম বদলে গেছে’।

রোববার (৬ সেপ্টেম্বর) সংসদের বৈঠক শুরুর আগে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন গালিবাফ।

তিনি বলেন, মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের সামরিক বাহিনীর তীব্র হামলার কারণে যুক্তরাষ্ট্রের নেতারা হতাশায় ভুগছেন। একই সঙ্গে ফাঁকা বুলি ও স্লোগানের পাশাপাশি যুদ্ধক্ষেত্রের কৃত্রিম ছবি ও ভিডিও তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন  ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে রাজি ইরান।

যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া এই জ্যেষ্ঠ আলোচক বলেন, ‘আমেরিকানদের এটা বুঝে নিতে হবে যে, পাল্টা প্রতিক্রিয়ার দিন শেষ এবং আগ্রাসনকারীদের ঘাঁটিতে আমাদের সাম্প্রতিক অভিযানটি ছিল কেবল এর শুরু মাত্র।’

তিনি আরও বলেন, ‘যদি তারা এখনও সেটি না বুঝে থাকে, তাহলে তাদের অনেক দেরি হওয়ার আগেই বুঝে নেওয়া উচিত যে, খেলার নিয়ম বদলে গেছে। এখন থেকে ইরানের স্বার্থ ও নিরাপত্তার ওপর যে কোনো আঘাতের জবাব দেওয়া হবে আরও দ্রুত, কঠোর এবং বেদনাদায়কভাবে।’

ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের এই বক্তব্য এমন সময়ে এল, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের মধ্যে ইরানের সামরিক প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইরান এখন পুরো বিধর্মী শক্তির বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের মধ্যে রয়েছে

আপডেট সময় ০৭:৩৪:০২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান এখন ‘পুরো বিধর্মী শক্তির বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের’ মধ্যে রয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, পাল্টা প্রতিক্রিয়ার সময় শেষ হয়েছে এবং ‘খেলার নিয়ম বদলে গেছে’।

রোববার (৬ সেপ্টেম্বর) সংসদের বৈঠক শুরুর আগে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন গালিবাফ।

তিনি বলেন, মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের সামরিক বাহিনীর তীব্র হামলার কারণে যুক্তরাষ্ট্রের নেতারা হতাশায় ভুগছেন। একই সঙ্গে ফাঁকা বুলি ও স্লোগানের পাশাপাশি যুদ্ধক্ষেত্রের কৃত্রিম ছবি ও ভিডিও তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন  ইরানের পারমাণবিক আলোচনা থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে খামেনি