ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পেশাদার

ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩০:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / 349

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পেশাদার ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর

রাজধানীর মিরপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে পেশাদার ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মিরপুর বিভাগ।গ্রেফতারকৃতরা হলো- ১| মোঃ নান্নু (৪১), ২। মোঃ কাজী ফয়সাল (৩৫) ও ৩। মোঃ বশির মোল্লা (৪৪)। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়।
বুধবার (৮ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১২:০৫ ঘটিকায় মিরপুরের লাভ রোড থেকে তাদেরকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।

ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, মিরপুরের লাভ রোডের মাথায় বট গাছের নিচে ৬/৭ জন দুষ্কৃতকারী ছিনতাই ও ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। ডিবির উপস্থিতি টের পেয়ে পালানোর সময় উক্ত তিনজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা অন্যরা দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় গ্রেফতারকৃতরাসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন  ৫ মিনিটের তাণ্ডব: আইনজীবীকে কুপিয়ে স্বর্ণ-টাকা লুটে নেয় ডাকাত দল

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা মিরপুর, দারুসসালাম ও গাবতলি এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাত দলের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পেশাদার

ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর

আপডেট সময় ০৭:৩০:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

রাজধানীর মিরপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে পেশাদার ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মিরপুর বিভাগ।গ্রেফতারকৃতরা হলো- ১| মোঃ নান্নু (৪১), ২। মোঃ কাজী ফয়সাল (৩৫) ও ৩। মোঃ বশির মোল্লা (৪৪)। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়।
বুধবার (৮ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১২:০৫ ঘটিকায় মিরপুরের লাভ রোড থেকে তাদেরকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।

ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, মিরপুরের লাভ রোডের মাথায় বট গাছের নিচে ৬/৭ জন দুষ্কৃতকারী ছিনতাই ও ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। ডিবির উপস্থিতি টের পেয়ে পালানোর সময় উক্ত তিনজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা অন্যরা দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় গ্রেফতারকৃতরাসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন  পল্টনে ডিবি পুলিশের ওপর মাদক কারবারিদের গুলি, আহত ২ সদস্য