ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

হবিগঞ্জে ট্রাক থেকে ১ কোটি ৩২ লক্ষ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 502

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় ১২ ঘণ্টার টানা চিরুনি অভিযানে ১ কোটি ৩২ লক্ষ টাকার ভারতীয় ভিটামিন, কসমেটিকস এবং মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযান পরিচালনা করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, যিনি অভিযানের সফলতা নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গত বুধবার (২৩ এপ্রিল) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত টানা চারটি পৃথক অভিযান চালানো হয়। ঢাকা-সিলেট মহাসড়কে টহলের সময় একটি বালি বোঝাই ট্রাককে সন্দেহ হলে বিজিবি সদস্যরা সেটিকে থামানোর জন্য সংকেত দেন। কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক ট্রাকটি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

আরও পড়ুন  হবিগঞ্জে ইজিবাইক ভাড়া নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, বালির নিচে সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, জিলেট ব্লেড, চশমাসহ অন্যান্য পণ্য। এসব পণ্যের আনুমানিক মূল্য কোটি টাকারও বেশি।

এছাড়াও, একই দিনে গুটিবাড়ী, বাল্লা এবং মনতলা সীমান্ত এলাকায় বিজিবি আরও তিনটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ২৪ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ বিটেক্স গোল্ড নামক ভিটামিন এবং বাংলাদেশি তৈরি মশার কয়েল জব্দ করা হয়।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, “সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক এবং চোরাচালান দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের লক্ষ্য সীমান্তকে নিরাপদ রাখা এবং সমাজকে মাদকমুক্ত রাখা।”

বিজিবির এ অভিযান এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, বিজিবির কঠোর অবস্থানের ফলে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান এবং মাদক প্রবাহ অনেকটাই কমে আসবে।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জে ট্রাক থেকে ১ কোটি ৩২ লক্ষ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ

আপডেট সময় ১২:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় ১২ ঘণ্টার টানা চিরুনি অভিযানে ১ কোটি ৩২ লক্ষ টাকার ভারতীয় ভিটামিন, কসমেটিকস এবং মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযান পরিচালনা করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, যিনি অভিযানের সফলতা নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গত বুধবার (২৩ এপ্রিল) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত টানা চারটি পৃথক অভিযান চালানো হয়। ঢাকা-সিলেট মহাসড়কে টহলের সময় একটি বালি বোঝাই ট্রাককে সন্দেহ হলে বিজিবি সদস্যরা সেটিকে থামানোর জন্য সংকেত দেন। কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক ট্রাকটি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

আরও পড়ুন  অবৈধ ভারতীয়দের বের করে দিবে যুক্তরাষ্ট্র এবং কানাডা