ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

সিলেটে ব্যাটিং বিপর্যয়, ১৯১ রানে গুটিয়ে গেল টাইগাররা, দাপুটে শুরু জিম্বাবুয়ের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 388

ছবি সংগৃহীত

সবশেষ ২০০১ সালে এমন এক দিন দেখেছিল বাংলাদেশ ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ঢাকায় সেদিন বাংলাদেশ অলআউট হয়েছিল স্রেফ ১০৭ রানে। এরপর আর কখনোই দেশের মাটিতে রোডেশিয়ানদের বিপক্ষে প্রথম ইনিংসে অন্তত ২০০ এর নিচে অলআউট হয়নি টাইগাররা। দুই যুগ পর এসে সেই অতীতে ফিরে গেল শান্ত মিরাজরা। সিলেটে খামখেয়ালি ব্যাটিংয়ের চূড়ান্ত রূপ দেখিয়ে ৬১ ওভারে মাত্র ১৯১ রানেই গুটিয়ে গিয়েছে বাংলাদেশ। এক মুমিনুল হকের ফিফটি ছাড়া কেউই নিজেদের মেলে ধরতে পারেননি।

আরও পড়ুন  চলে গেলেন সিলেটের বরেণ্য আলেমে দ্বীন শায়খ ইসহাক আল মাদানী

রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। তবে টাইগারদের ইনিংসের শুরুটা অবশ্য ছিল হতাশাজনক। প্রথম ঘণ্টাতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। মাত্র ৩২ রানেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে এরপর ধৈর্য আর দায়িত্বশীল ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক অবিচ্ছিন্ন ৫২ রানের জুটিতে প্রথম সেশন আর বিপদ হতে দেননি।

তবে মধ্যাহ্নভোজের পর দলীয় ৯৮ রানে শান্তর উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুলের সঙ্গে শান্তর ৬৬ রানের জুটি ভাঙেন জিম্বাবুয়ের পেসার মুজারাবানি। নাজমুল হোসেন শান্ত ৪০ করে মুজারাবানির বলে ক্যাচ দিয়ে ফিরে যান। তবে ফিফটি তুলেই থামেন মুমিনুল। বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান আক্রমণাত্নক হতে গিয়ে মাসাকাদজাকে মেরে খেলতে গিয়ে মাধেভেরের ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন। সাজঘরে ফেরার আগে ১০৫ বলে ৮ বাউন্ডারি ও এক ছক্কার সৌজন্যে ৫৬ রান করেন মুমিনুল।

অবশ্য মুমিনুলের বিদায়ের আগে আউট হয়ে যান মুশফিকুর রহিমও (৪)। ওয়েলিংটন মাসাকাদজার সহজ বলে বাজে শটে আউট হলেন বাংলাদেশের সফলতম টেস্ট ব‍্যাটসম‍্যান। এরপর ১ রানে ফেরেন মেহেদি হাসান মিরাজ। দলীয় ১৪৬ রানে আস্থার প্রতীক হয়ে ওঠা তাইজুল ফিরে গেলে বড় স্কোরের সম্ভাবনাও মিলিয়ে যায় বাংলাদেশের জন্য। স্কোরবোর্ড ভদ্রস্থ করার কাজটা এরপর করেছেন হাসান মাহমুদ এবং জাকের আলী অনিক। ৮ম উইকেটে দুজনের জুটি ৪১ রানের।

কিন্তু ব্লেসিং মুজারাবানির কাছে হার মানতে হয় তাকে। সরাসরি বোল্ড হয়ে ফেরেন ব্যক্তিগত ১৯ রান করে। দলের স্কোর ১৮৭। বাংলাদেশ ইনিংসের শেষটা করেন ওয়েসলি মাধেভেরে। দলীয় ১৯১ রানে জাকের আলী অনিক এবং নাহিদ রানা ফেরেন চার বলের ব্যবধানে। মুজারাবানি ও মাসাকাদজা পেয়েছেন ৩টি করে উইকেট। ২টি করে উইকেটে নিয়াগুচি এবং মাধেভেরের।

জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে সংগ্রহ দিনশেষে ১৪.১ওভারে ৬৭ রান। ব্রায়ান বেনেট এবং বেন কারান পার্টনারশিপে ভালো সূচনা পেয়েছে জিম্বাবুয়ে। ওপেনিং পার্টনারশিপে তারা দিন শেষে ৬৭ রান সংগ্রহ করেন। ব্রায়ান বেনেট ৪০ এবং বেন কারণ ১৭ রানে অপরাজিত রয়েছেন। আগামীকাল দ্বিতীয় দিনের জন্য ব্যাট করতে নামবে জিম্বাবুয়ে।

নিউজটি শেয়ার করুন

সিলেটে ব্যাটিং বিপর্যয়, ১৯১ রানে গুটিয়ে গেল টাইগাররা, দাপুটে শুরু জিম্বাবুয়ের

আপডেট সময় ০৬:০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

সবশেষ ২০০১ সালে এমন এক দিন দেখেছিল বাংলাদেশ ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ঢাকায় সেদিন বাংলাদেশ অলআউট হয়েছিল স্রেফ ১০৭ রানে। এরপর আর কখনোই দেশের মাটিতে রোডেশিয়ানদের বিপক্ষে প্রথম ইনিংসে অন্তত ২০০ এর নিচে অলআউট হয়নি টাইগাররা। দুই যুগ পর এসে সেই অতীতে ফিরে গেল শান্ত মিরাজরা। সিলেটে খামখেয়ালি ব্যাটিংয়ের চূড়ান্ত রূপ দেখিয়ে ৬১ ওভারে মাত্র ১৯১ রানেই গুটিয়ে গিয়েছে বাংলাদেশ। এক মুমিনুল হকের ফিফটি ছাড়া কেউই নিজেদের মেলে ধরতে পারেননি।

আরও পড়ুন  হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন