ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

দুই পৃথক কর্মসূচিতে অংশ নিতে আজ সিলেট যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 632

ছবি সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল আজ সোমবার (৭ জুলাই) সিলেটে যাচ্ছেন। কর্মসূচির অংশ হিসেবে তারা হজরত শাহজালাল (রহ.) এবং হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এছাড়া দুটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় নেতারা।

সিলেটে মির্জা ফখরুলের সফরসঙ্গী হিসেবে থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন  “জাতীয় নাগরিক পার্টির উদ্বোধনে বিএনপি নেতাদের সমর্থন”

রোববার (৬ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক।

তিনি জানান, সিলেটে পৌঁছানোর পর প্রথমে পবিত্র মাজার জিয়ারত করবেন কেন্দ্রীয় নেতারা। পরে সকাল ১১টায় দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তারা।

দোয়া মাহফিল শেষে একই স্থানে জেলা ও মহানগর বিএনপির আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি দলীয় সাংগঠনিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, বিএনপির কেন্দ্রীয় নেতাদের এ সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সিলেটের বিভিন্ন স্থানে নেতাদের স্বাগত জানাতে আয়োজন চলছে।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় মির্জা ফখরুল ও অন্যান্য নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধাদের সম্মানে একটি অনুষ্ঠানে অংশ নেবেন।

বিএনপি সূত্রে জানা গেছে, এ সফরের মাধ্যমে নেতারা দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের পাশাপাশি নেতাকর্মীদের মনোবল চাঙা করার চেষ্টা করবেন।

নিউজটি শেয়ার করুন

দুই পৃথক কর্মসূচিতে অংশ নিতে আজ সিলেট যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা

আপডেট সময় ১২:৩৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল আজ সোমবার (৭ জুলাই) সিলেটে যাচ্ছেন। কর্মসূচির অংশ হিসেবে তারা হজরত শাহজালাল (রহ.) এবং হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এছাড়া দুটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় নেতারা।

সিলেটে মির্জা ফখরুলের সফরসঙ্গী হিসেবে থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন  রায়পুরে স্বেচ্ছাসেবকদল কর্মী হত্যায় বিএনপি নেতাকর্মীসহ ১৪ জন গ্রেপ্তার