ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

সিলেটে তিনজনের ম/র/দে/হ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১১:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার

আরও পড়ুন  সিলেটসহ অন্যান্য স্থানে হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ

সিলেট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে ১১১ নম্বর বাসায় মরদেহগুলো দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন ওই বাসার বাসিন্দা হাজি আব্দুস সাত্তার মিয়া ও তার স্ত্রী। অপর নিহত নারীকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে বাসাটিতে তিনজনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

স্থানীয়দের ভাষ্য, হাজি আব্দুস সাত্তার মিয়া এলাকায় একজন প্রবীণ মুরব্বি হিসেবে পরিচিত ছিলেন। তবে কী কারণে এবং কারা তাদের হত্যা করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম তিনজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি বাড়িতে গলাকাটা অবস্থায় তিনজনের মরদেহ থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

ঘটনাস্থলে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। হত্যাকাণ্ডের কারণ এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সিলেটে তিনজনের ম/র/দে/হ উদ্ধার

আপডেট সময় ০২:১১:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার

আরও পড়ুন  সিলেটের উৎমাছড়া সীমান্ত থেকে দুই লাখ ঘনফুট পাথর উদ্ধার