ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 432

ছবি সংগৃহীত

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য যে করেই হোক উদঘাটন করতেই হবে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে গঠিত কমিশনের সদস্যরা। সাক্ষাৎকালে ড. ইউনূস বলেন, “নৃশংসভাবে নিজেদের অফিসারদের তারা হত্যা করেছে। হত্যাকাণ্ডটি অত্যন্ত পরিকল্পিত ও সুনিপুণভাবে ঘটানো হয়েছে। এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে রহস্য উদ্ঘাটন করতেই হবে। জাতি এখন কমিশনের দিকে তাকিয়ে আছে।”

আরও পড়ুন  সংস্কার কম চাইলে ডিসেম্বরেই হতে পারে নির্বাচন: প্রধান উপদেষ্টা 

তিনি আশ্বাস দেন, তদন্তে কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

এ সময় তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান জানান, “তদন্ত কাজ পুরোদমে এগিয়ে চলেছে। আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছি। যেহেতু ঘটনাটি ১৬ বছর আগের, অনেক তথ্য সংগ্রহে কিছুটা সময় লাগছে। অভিযুক্ত অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে।”

তিনি জানান, “বিদেশে থাকা ২৩ জনের মধ্যে আটজন সাক্ষাৎকার দেওয়ার জন্য ইতোমধ্যে যোগাযোগ করেছেন। আমরা কারাগারে থাকা কয়েকজনের সঙ্গেও কথা বলেছি। হত্যাকাণ্ডের প্যাটার্ন বিশ্লেষণ করছি। ডিজিকে হত্যার পর অন্যদের হত্যা করা হয়েছে যা একেবারেই পরিকল্পিত। এটা পরিকল্পনা ছাড়া হতে পারে না। যেন পলাশীর ষড়যন্ত্রের পুনরাবৃত্তি।”

কমিশনের আরেক সদস্য মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, “এমন ভয়াবহ হত্যাকাণ্ডের পরও কোনো কর্মকর্তা বা কর্মচারীকে দায়ী করা হয়নি, সরানো হয়নি। এটি গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্ব সব ক্ষেত্রেই ব্যর্থতা।”

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ড. এম আকবর আলী, মো. শরীফুল ইসলাম, শাহনেওয়াজ খান চন্দন ও এ টি কে এম ইকবাল।

তদন্ত কমিশনের প্রত্যাশা, আগামী জুনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৮:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য যে করেই হোক উদঘাটন করতেই হবে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে গঠিত কমিশনের সদস্যরা। সাক্ষাৎকালে ড. ইউনূস বলেন, “নৃশংসভাবে নিজেদের অফিসারদের তারা হত্যা করেছে। হত্যাকাণ্ডটি অত্যন্ত পরিকল্পিত ও সুনিপুণভাবে ঘটানো হয়েছে। এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে রহস্য উদ্ঘাটন করতেই হবে। জাতি এখন কমিশনের দিকে তাকিয়ে আছে।”

আরও পড়ুন  রোববার সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধান উপদেষ্টা