ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

এসএসএফকে কাজ করতে হবে সব দলমতের ঊর্ধ্বে থেকে: প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 529

ছবি সংগৃহীত

বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-কে দলমতের ঊর্ধ্বে থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও মানবিক গুণাবলী বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১৮ জুন) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এসএসএফ-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রঘোষিত ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করতে কেবল পেশাগত দক্ষতা নয়, প্রয়োজন চারিত্রিক দৃঢ়তা, শৃঙ্খলা, সততা, দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধ। তিনি আরও বলেন, “সব ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করাই হবে প্রকৃত পেশাদারিত্বের প্রমাণ।”

আরও পড়ুন  শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আধুনিক প্রযুক্তির কারণে নিরাপত্তা হুমকির ধরণ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, “শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ হলেও এসএসএফ দক্ষতার সঙ্গে সেই দায়িত্ব পালন করে যাচ্ছে।” তিনি আশা প্রকাশ করেন, এসএসএফ নিয়মিত নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে।

সম্প্রতি বাহিনীর সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এসএসএফ যমুনা ভবনের সাইবার নিরাপত্তায় ইতিবাচক অগ্রগতি এনেছে। একইসঙ্গে জনসাধারণের ভোগান্তি কমিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, “আগে ভিআইপি ফ্লাইটের কারণে প্রায় এক ঘণ্টা সাধারণ ফ্লাইট চলাচল বন্ধ থাকত। আমি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছি। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ হ্রাস পাবে।”

এসএসএফ-এর প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়নের বিষয়েও অগ্রগতি হয়েছে জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, গত বছরের ৫ আগস্ট ক্ষতিগ্রস্ত যান ও সরঞ্জাম দ্রুত সময়ের মধ্যে পুনরুদ্ধার করা হয়েছে। শিগগিরই বাহিনীর ১২ বছর পুরনো VHF রেডিও সিস্টেমের পরিবর্তে সর্বাধুনিক UHF সিস্টেম চালু করা হবে। এতে তাদের অভিযানিক সক্ষমতা আরও বাড়বে।

ইনডোর ফায়ারিং রেঞ্জ নির্মাণ সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী মাস থেকে এটি চালু হবে। এ প্রকল্পে ভূমি বরাদ্দ ও সহায়তার জন্য বাংলাদেশ বিমান বাহিনীকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, তিন বাহিনীর প্রধানগণ, এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এসএসএফকে কাজ করতে হবে সব দলমতের ঊর্ধ্বে থেকে: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৫:২১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-কে দলমতের ঊর্ধ্বে থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও মানবিক গুণাবলী বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১৮ জুন) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এসএসএফ-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রঘোষিত ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করতে কেবল পেশাগত দক্ষতা নয়, প্রয়োজন চারিত্রিক দৃঢ়তা, শৃঙ্খলা, সততা, দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধ। তিনি আরও বলেন, “সব ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করাই হবে প্রকৃত পেশাদারিত্বের প্রমাণ।”

আরও পড়ুন  সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য ধর্ম মন্ত্রণালয়কে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা