ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

পুলিশের হাতে থাকবে না মরণাস্ত্র, আইনশৃঙ্খলা বিষয়ে সরকারের কঠোর বার্তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 365

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এখন থেকে পুলিশের হাতে কোনো মরণাস্ত্র থাকবে না। সোমবার (১২ মে) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “পুলিশের হাতে বর্তমানে যেসব মরণাস্ত্র রয়েছে, সেগুলো ফেরত দিতে হবে। এসব মরণাস্ত্র রাখা হবে শুধুমাত্র আর্ম পুলিশ ব্যাটালিয়নের কাছে। পুলিশের হাতে শুধুমাত্র রাইফেল থাকবে।”

আরও পড়ুন  দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কঠোর অবস্থান, ‘অল আউট অ্যাকশনে’ যাচ্ছে ডিবি

ভারত থেকে পুশ ইন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারত থেকে পুশ ইন অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষ ২০২ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে।”

র‌্যাব পুনর্গঠন প্রসঙ্গে তিনি জানান, র‌্যাব নিয়ে নতুন করে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিটি র‌্যাব পুনর্গঠনের বিভিন্ন দিক খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় সুপারিশ দেবে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের সব বেতন ও ভাতা পরিশোধ করতে হবে। এ বিষয়ে শ্রম মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মালিকপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “ঈদের সময় রাস্তায় চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।”

এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, “সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন ইতোমধ্যে জারি হয়েছে। এই আইন কার্যকর করার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর। যদি কেউ এই প্রজ্ঞাপন অমান্য করে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।”

বৈঠকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, সীমান্ত ইস্যু এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

পুলিশের হাতে থাকবে না মরণাস্ত্র, আইনশৃঙ্খলা বিষয়ে সরকারের কঠোর বার্তা

আপডেট সময় ০৭:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এখন থেকে পুলিশের হাতে কোনো মরণাস্ত্র থাকবে না। সোমবার (১২ মে) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “পুলিশের হাতে বর্তমানে যেসব মরণাস্ত্র রয়েছে, সেগুলো ফেরত দিতে হবে। এসব মরণাস্ত্র রাখা হবে শুধুমাত্র আর্ম পুলিশ ব্যাটালিয়নের কাছে। পুলিশের হাতে শুধুমাত্র রাইফেল থাকবে।”

আরও পড়ুন  ভোট উপলক্ষে যান চলাচলে বিধিনিষেধ: ২৪ ঘণ্টা যা বন্ধ থাকবে