ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

কুড়িগ্রামের তিস্তা চরে স্ট্রবেরি চাষে তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন, কম লাভে পুঁজি নিয়ে পড়ছে টানাটানি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 435

ছবি সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তিস্তা নদীর বিস্তীর্ণ বালুচরে স্ট্রবেরি চাষ করে ব্যাপক নজর কাড়েন দুই প্রবাস ফেরত তরুণ উদ্যোক্তা আব্দুর রাজ্জাক ও হারুনুর রশিদ। তারা প্রায় দেড় কোটি টাকা বিনিয়োগ করে তিস্তা চরে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ শুরু করেন, একদিকে কর্মসংস্থান সৃষ্টি, অন্যদিকে দেশে বসেই বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে। কিন্তু সঠিক জাতের চারা না পাওয়ার কারণে তাদের স্বপ্ন এখন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে।

জানা যায়, বজরা ইউনিয়নের তিস্তা নদীর বালুচরে প্রায় ১২ একর জমিতে স্ট্রবেরি চাষ করা হয়। গত নভেম্বর মাসে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ৬টি জাতের সাড়ে ৩ লাখ স্ট্রবেরি চারা রোপণ করেন তারা। শুরুর দিকে তিস্তা চরে সবুজ গালিচার মতো ফসলের ছবি দেখে স্থানীয়রা মনে করেছিলেন, এটি একটি সফল উদ্যোগ। কিন্তু বর্তমানে তারা হতাশ হয়ে পড়েছেন, কারণ প্রায় ৩ লাখ ৫০ হাজার গাছের মধ্যে ফলন দেখা যাচ্ছে না। তাদের লক্ষ্য ছিল প্রতি একর জমিতে ১০ টন ফলন, কিন্তু চারার গুণগত মান খারাপ হওয়ায় তা এখন আর সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন  তিস্তার ভাঙন রোধে চলছে জোর তৎপরতা, আশার আলো দেখছে তিস্তাপাড়ের মানুষ

উদ্যোক্তা আব্দুর রাজ্জাক জানান, “আমরা অনেক স্বপ্ন নিয়ে এই চাষ শুরু করেছিলাম। স্ট্রবেরি বিক্রির জন্য রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সরবরাহের পরিকল্পনা ছিল। কিন্তু এখন মনে হচ্ছে, দেড় কোটি টাকা বিনিয়োগ করেও ৫ লাখ টাকার ফলনও অর্জন করা সম্ভব হবে না।”

চরের শ্রমিকরা, যারা মাসিক বেতনভুক্ত হয়ে কাজ শুরু করেছিলেন, তাদেরও হতাশা একইরকম। আব্দুল মজিদ, আব্দুল হামিদ এবং মিনহাজ আলী বলেন, “যতটা আশা নিয়ে কাজ শুরু করেছিলাম, এখন ততটাই বড় ক্ষতির সম্মুখীন হচ্ছি। কৃষি বিভাগের যথাযথ সহায়তার অভাব এবং চারার গুণগত মানের দুর্বলতার কারণে এই বিশাল ক্ষতি হয়েছে।”

এ বিষয়ে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, “আমরা অ্যাসেট অ্যাগ্রো প্রতিষ্ঠানকে কারিগরি সহায়তা প্রদান করেছি। তবে, সঠিক জাতের চারা নির্বাচন এবং কৃষকদের আরও সচেতন করা প্রয়োজন।” তিনি আরও বলেন, “কুড়িগ্রামের আবহাওয়া স্ট্রবেরি চাষের জন্য উপযোগী, তবে তাদের সফলতা পাওয়া গেলে পুরো জেলার মধ্যে স্ট্রবেরি চাষ সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে।”

এখন প্রশ্ন উঠছে, এই বিপর্যয়ের মধ্যে কীভাবে কৃষকদের ভবিষ্যত উজ্জ্বল করা সম্ভব, এবং স্ট্রবেরি চাষের প্রকৃত সম্ভাবনাকে কীভাবে কাজে লাগানো যাবে।

নিউজটি শেয়ার করুন

কুড়িগ্রামের তিস্তা চরে স্ট্রবেরি চাষে তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন, কম লাভে পুঁজি নিয়ে পড়ছে টানাটানি

আপডেট সময় ০৩:৩১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তিস্তা নদীর বিস্তীর্ণ বালুচরে স্ট্রবেরি চাষ করে ব্যাপক নজর কাড়েন দুই প্রবাস ফেরত তরুণ উদ্যোক্তা আব্দুর রাজ্জাক ও হারুনুর রশিদ। তারা প্রায় দেড় কোটি টাকা বিনিয়োগ করে তিস্তা চরে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ শুরু করেন, একদিকে কর্মসংস্থান সৃষ্টি, অন্যদিকে দেশে বসেই বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে। কিন্তু সঠিক জাতের চারা না পাওয়ার কারণে তাদের স্বপ্ন এখন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে।

জানা যায়, বজরা ইউনিয়নের তিস্তা নদীর বালুচরে প্রায় ১২ একর জমিতে স্ট্রবেরি চাষ করা হয়। গত নভেম্বর মাসে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ৬টি জাতের সাড়ে ৩ লাখ স্ট্রবেরি চারা রোপণ করেন তারা। শুরুর দিকে তিস্তা চরে সবুজ গালিচার মতো ফসলের ছবি দেখে স্থানীয়রা মনে করেছিলেন, এটি একটি সফল উদ্যোগ। কিন্তু বর্তমানে তারা হতাশ হয়ে পড়েছেন, কারণ প্রায় ৩ লাখ ৫০ হাজার গাছের মধ্যে ফলন দেখা যাচ্ছে না। তাদের লক্ষ্য ছিল প্রতি একর জমিতে ১০ টন ফলন, কিন্তু চারার গুণগত মান খারাপ হওয়ায় তা এখন আর সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন  কুড়িগ্রামের চরাঞ্চলে আগাম ভুট্টা চাষে কৃষকদের সফলতার প্রত্যাশা