ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

লালমনিরহাটে বাস-ইজিবাইক সংঘর্ষ, আহত ৮

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / 161

ছবি সংগৃহীত

লালমনিরহাট ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। শহরের ক্যান্টিন মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২২ মার্চ) সকালে জেলা শহরের বিজিবি ক্যান্টিন মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ২০

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ইজিবাইকের চালকসহ আট যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর পুলিশ, বিজিবি সদস্য ও স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা চারজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ইজিবাইকটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

লালমনিরহাটে বাস-ইজিবাইক সংঘর্ষ, আহত ৮

আপডেট সময় ০৭:১৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

লালমনিরহাট ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। শহরের ক্যান্টিন মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২২ মার্চ) সকালে জেলা শহরের বিজিবি ক্যান্টিন মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  ফেনীতে বালুভর্তি ট্রাকের পেছনে বাসের ধাক্কা: আহত অন্তত ২০