ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২

বিএসএফের গুলিতে লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি যুবক নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / 1485

ছবি সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সবুজ ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে ৮৬৪ ও ৮৬৫ নং মেইন পিলারের ৪ নং সাব পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন  সীমান্তে সন্দেহভাজন পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা বিএসএফএর

নিহত সবুজ ইসলাম পাটগ্রামের জগতবাড় ইউনিয়নের পঁচাভান্ডার এলাকার সেরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ ইসলামসহ কয়েকজন যুবক সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করলে ১৬৯ ব্যাটালিয়নের বিএসএফের চেকপোস্টের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়। পরে বিএসএফ তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

ঘটনার পর বাংলাদেশি বিজিবি কড়া প্রতিবাদ জানিয়েছে। শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

৬১ বিজিবির শমসেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদর কামাল উদ্দিন জানান, পতাকা বৈঠকে লাশ ফেরত চান এবং কড়া প্রতিবাদ জানান, বিএসএফ তাদের আইনগত প্রক্রিয়া শেষ করে লাশ ফেরত দিবে বলে জানান। লাশ বর্তমানে বিএসএফ ভারতের ভেতরে নিয়ে গেছে। পতাকা বৈঠকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিএসএফের গুলিতে লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি যুবক নিহত

আপডেট সময় ০৩:২৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫