ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা

১৭ জানুয়ারি থেকে মাঠে কাজ করবে ইইউর নির্বাচন পর্যবেক্ষক দল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 1317

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের একটি বড় দল ঢাকায় পৌঁছেছে। সরকারের আমন্ত্রণে ২৯ জানুয়ারি প্রায় ২০০ পর্যবেক্ষক ও ১১ সদস্যের বিশ্লেষক দল নিয়ে এই মিশন বাংলাদেশে আসে। এর অংশ হিসেবে আগামী ১৭ জানুয়ারি থেকে দেশের বিভিন্ন এলাকায় ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক দায়িত্ব পালন শুরু করবেন।

এই পর্যবেক্ষকরা নিজ নিজ এলাকায় নির্বাচনী পরিবেশ, প্রস্তুতি ও প্রক্রিয়া পর্যবেক্ষণ করে নিয়মিতভাবে মূল মিশনের কাছে প্রতিবেদন জমা দেবেন। নির্বাচনের আগের দিনগুলোতে ভোটগ্রহণ, ভোট গণনা এবং ফলাফল প্রণয়ন পর্যবেক্ষণের জন্য মিশনে আরও ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক যুক্ত হবেন। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক সম্প্রদায় ও অংশীদার দেশগুলো থেকেও কয়েকজন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মিশনের সঙ্গে কাজ করবেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও নির্বাচনসংক্রান্ত জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের পলিটিক্যাল অ্যানালিস্ট মারসেল নেগি এবং ইলেকশন অ্যানালিস্ট ভাসিল ভাসচেনকা। এ সময় তারা মিশনের কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। বুধবার (১৪ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়।

সাক্ষাৎকালে ইইউ প্রতিনিধিরা জানান, ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করে পুরো নির্বাচনী প্রক্রিয়ার একটি তথ্যভিত্তিক, সমন্বিত ও নিরপেক্ষ মূল্যায়ন উপস্থাপন করবে মিশনটি। আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করা হবে। ওই প্রতিবেদন মিশনের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করা হবে।

নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হওয়ার পর সংশ্লিষ্ট অংশীজনদের কাছে একটি বিস্তারিত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন। এতে ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে এবং সেটিও প্রকাশ করা হবে অনলাইনে।

এ বিষয়ে অধ্যাপক আলী রীয়াজ বলেন, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কার্যক্রম পরিচালনায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

১৭ জানুয়ারি থেকে মাঠে কাজ করবে ইইউর নির্বাচন পর্যবেক্ষক দল

আপডেট সময় ০৩:৩৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬