ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ফেনীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 348

ছবি সংগৃহীত

ফেনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় বালুবাহী একটি ট্রাকের পেছনে সংঘর্ষ হলে দুইজন নিহত হয়েছেন। নিহতদের একজন বাসের সুপারভাইজার এবং অন্যজন চালকের সহকারী। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পাবনা জেলার সাঁথিয়া থানার রঘুনাথপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩৬), যিনি বাসের সুপারভাইজার ছিলেন, এবং যশোরের ঝিকরগাছা থানার মোবারকপুর গ্রামের আবদুল আলী মোল্লার ছেলে মো. রফিক (৬০), যিনি চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসচালক, সুপারভাইজার ও চালকের সহকারী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক রবিউল ও রফিককে মৃত ঘোষণা করেন। আহত বাসচালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন উর রশিদ জানান, দুর্ঘটনার পর বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফেনীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

আপডেট সময় ১২:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫