ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

রাজধানীর সব বাস একীভূত ব্যবস্থায় পরিচালনার ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / 612

ছবি: সংগৃহীত

রাজধানীর সব ধরনের বাস পরিবহন একীভূত ব্যবস্থাপনার অধীনে আনা হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বহু বছর ধরে ঢাকার বাস পরিবহন খাত কার্যকর নিয়ন্ত্রণ ছাড়াই চলছে। এর ফলে যাত্রীরা নিয়মিত যানজট, দুর্ঘটনা, ভাড়ার অনিয়ম এবং নানা ধরনের হয়রানির মুখোমুখি হচ্ছেন। তরুণ ও সক্ষম যাত্রীরা কোনোভাবে বাসে উঠতে পারলেও নারী, শিশু ও প্রবীণদের জন্য বাসযাত্রা প্রায় দুর্ভোগে পরিণত হয়েছে।

প্রেস উইং আরও জানায়, রাজধানীর দীর্ঘস্থায়ী যানজটের অন্যতম কারণ অকার্যকর রুটে চলা বিপুল সংখ্যক বাস। এতে প্রতিবছর প্রায় ৩৭ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘণ্টা।

আরও পড়ুন  পবিত্র আশুরা উপলক্ষে হায় হোসাইন’ ধ্বনিতে মুখর রাজধানীর বিভিন্ন এলাকা

নতুন উদ্যোগ অনুযায়ী, সব বাস নির্দিষ্ট একটি একক ব্যবস্থাপনার অধীনে চলবে। প্রতিটি কোম্পানিকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে। এতে রুটে শৃঙ্খলা আসবে, ভাড়ায় প্রতারণা কমবে এবং যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত হবে।

এছাড়া রাজধানীতে বাসে উঠতে যাত্রীদের আর ভিড় ঠেলে উঠতে হবে না বা ভাড়ার ফাঁদে পড়তে হবে না। উদ্যোগটি বাস্তবায়িত হলে লাখো নগরবাসীর যাত্রা হবে আরও দ্রুত, সহজ ও আরামদায়ক।

নিউজটি শেয়ার করুন

রাজধানীর সব বাস একীভূত ব্যবস্থায় পরিচালনার ঘোষণা

আপডেট সময় ০৯:৫৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

রাজধানীর সব ধরনের বাস পরিবহন একীভূত ব্যবস্থাপনার অধীনে আনা হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বহু বছর ধরে ঢাকার বাস পরিবহন খাত কার্যকর নিয়ন্ত্রণ ছাড়াই চলছে। এর ফলে যাত্রীরা নিয়মিত যানজট, দুর্ঘটনা, ভাড়ার অনিয়ম এবং নানা ধরনের হয়রানির মুখোমুখি হচ্ছেন। তরুণ ও সক্ষম যাত্রীরা কোনোভাবে বাসে উঠতে পারলেও নারী, শিশু ও প্রবীণদের জন্য বাসযাত্রা প্রায় দুর্ভোগে পরিণত হয়েছে।

প্রেস উইং আরও জানায়, রাজধানীর দীর্ঘস্থায়ী যানজটের অন্যতম কারণ অকার্যকর রুটে চলা বিপুল সংখ্যক বাস। এতে প্রতিবছর প্রায় ৩৭ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘণ্টা।

আরও পড়ুন  আগামী অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা হবে: অর্থ উপদেষ্টা