ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
দেশে ফিরে সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস সকল ধরনের বিক্ষোভ নিষিদ্ধ আফগানিস্তানে পেজেশকিয়ানের সঙ্গে মোদির বৈঠকের পর ভারতকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জুম চাষ: পাহাড়ের মাটি ও মানুষের জীবনের শত বছরের ঐতিহ্য তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মির্জা আব্বাস দেশে ফিরে; যোগ দিয়েছেন নিজ দাফতরিক কাজে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত

বিআরটিসির বাস থেকেই কালো ধোঁয়া বের হয়: পরিবেশ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 611

ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) সব বাস থেকেই কালো ধোঁয়া বের হচ্ছে বলে প্রকাশ্যে অভিযোগ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বিষয়টি নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) তেজগাঁওয়ে বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিআরটিএ আয়োজিত পেশাজীবী পরিবহনচালক ও শ্রমিকদের দক্ষতা উন্নয়ন এবং শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  দেশে ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক: গণশিক্ষা উপদেষ্টা

পরিবেশ উপদেষ্টা বলেন, “বিআরটিসির যত বাস আছে, সবকটা বাস থেকেই কালো ধোঁয়া বের হয়। আমি চ্যালেঞ্জ করে বলছি—প্রতিটা বাস থেকেই ধোঁয়া বের হয়। এগুলো কি আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম না?”

তিনি আক্ষেপ করে বলেন, দূষণ কমাতে পুরোনো যানবাহন অপসারণের জন্য একটি কার্যকর স্ক্র্যাপ পলিসি জরুরি হলেও তা এখনো চূড়ান্ত হয়নি। “গত ১০ মাস ধরে আমি স্ক্র্যাপ পলিসির জন্য বারবার ফোন করছি। অক্টোবরের ২৮ তারিখেই নীতিটি চূড়ান্ত হওয়ার কথা ছিল, কিন্তু এখনো হয়নি।

কয়েকটা বড় দূষণকারী যানবাহনের বিরুদ্ধে যদি আমরা কঠোর না হই, তাহলে কেউই হবে না।”
রিজওয়ানা হাসান বলেন, পুরোনো বাস একদিনে বদলাতে বলা হচ্ছে না, তবে নিয়মিত রক্ষণাবেক্ষণ তো করতেই হবে। “পুরোনো বাস বদলাতে সময় লাগবে, এটা বুঝি। কিন্তু ৫৪ বছর পার হয়ে গেছে। আর কত সময় লাগবে? এখন আর দেরির কোনো যুক্তি নেই।”

তিনি আরও বলেন, পরিবহন খাতের রক্ষণাবেক্ষণে বিআরটিএ ও বিআরটিসির সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কালো ধোঁয়া কমাতে মেইনটেন্যান্স নিশ্চিত করা গেলে পরিবেশ দূষণ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

শব্দদূষণ প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা বলেন, দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর অভ্যাস গড়ে তুলতে চালকদের প্রশিক্ষণ জরুরি। “অকারণে হর্ন বাজানো বন্ধ করলে গাড়ির গতি কমবে, দুর্ঘটনাও কমবে। হর্ন বাজানো কোনো ক্ষমতা প্রদর্শনের বিষয় নয়। এতে মানুষের ভোগান্তি বাড়ে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদসহ পরিবহন খাত সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা।

নিউজটি শেয়ার করুন

বিআরটিসির বাস থেকেই কালো ধোঁয়া বের হয়: পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ০১:৩৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) সব বাস থেকেই কালো ধোঁয়া বের হচ্ছে বলে প্রকাশ্যে অভিযোগ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বিষয়টি নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) তেজগাঁওয়ে বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিআরটিএ আয়োজিত পেশাজীবী পরিবহনচালক ও শ্রমিকদের দক্ষতা উন্নয়ন এবং শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  শেরপুরের কাটাবাড়ী সীমান্তে বিদ্যুৎস্পর্শে বন্য হাতির মৃত্যু, উদ্বিগ্ন পরিবেশকর্মীরা