ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের আধিপত্যের লড়াই: কুপিয়ে হত্যা করা হলো ‘এলেক্স ইমনকে’ শান্তি আলোচনা থেকে ইরান কি হার না মানার বার্তা দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র শক্তি, বৈচিত্র্য আর বিশ্বনেতৃত্বের প্রতীক হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মার্কিন যুক্তরাষ্ট্র শক্তি, বৈচিত্র্য আর বিশ্বনেতৃত্বের প্রতীক হামে আরও ১০ শিশুর মৃত্যু দুই কলেজ শিক্ষককে পার্সেলে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি মারা গেছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত মীরসরাইয়ে ৬০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ২

কোস্টগার্ডের হাতে ধরা পড়ল ৪১৩ কোটি টাকার অবৈধ জাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / 373

ছবি: সংগৃহীত

ঢাকার দোহার উপজেলায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪১৩ কোটি টাকা। মঙ্গলবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ২টার দিকে কোস্টগার্ড স্টেশন পাগলা ও কম্পোজিট স্টেশন পদ্মার যৌথ অভিযানে মেঘুলা বাজারের আশপাশে তল্লাশি চালানো হয়। এ সময় ৬টি গুদামঘর থেকে ১০ হাজার অবৈধ চায়না দুয়ারি জাল এবং ১১ কোটি ৬৫ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য দাঁড়ায় ৪১৩ কোটি ৭ লাখ টাকারও বেশি।

আরও পড়ুন  সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, পালালো ডাকাত দল

পরে নির্বাহী মেজিস্ট্রেট ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এসব জাল জনসম্মুখে ধ্বংস করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।

নিউজটি শেয়ার করুন

কোস্টগার্ডের হাতে ধরা পড়ল ৪১৩ কোটি টাকার অবৈধ জাল

আপডেট সময় ০২:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

ঢাকার দোহার উপজেলায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪১৩ কোটি টাকা। মঙ্গলবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ২টার দিকে কোস্টগার্ড স্টেশন পাগলা ও কম্পোজিট স্টেশন পদ্মার যৌথ অভিযানে মেঘুলা বাজারের আশপাশে তল্লাশি চালানো হয়। এ সময় ৬টি গুদামঘর থেকে ১০ হাজার অবৈধ চায়না দুয়ারি জাল এবং ১১ কোটি ৬৫ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য দাঁড়ায় ৪১৩ কোটি ৭ লাখ টাকারও বেশি।

আরও পড়ুন  কোস্টগার্ডকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর