ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

সিলেটে তামাবিল দিয়ে নারী,শিশুসহ ২২ বাংলাদশীকে ফেরত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / 718

ছবি সংগৃহীত

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর দেশে ফিরেছেন ৫ নারীসহ ২২ বাংলাদেশি নাগরিক।

শুক্রবার (০৮ আগস্ট) বিকেল ৪টার দিকে গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন দিয়ে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশের বিজিবি’র উপস্থিতিতে ওই ২২ বাংলাদেশিকে ফেরত পাঠায় ভারত।

আরও পড়ুন  সিলেটে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল ও সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা

বিষয়টি নিশ্চিত করেন তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. শামীম মিয়া।

তামাবিল ইমিগ্রেশ পুলিশ সূত্রে জানা যায়, ভারত থেকে ফেরা ২২ বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও ভারতীয় পুলিশ আটক করে আদালতে সোপর্দ করে। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে ২২ জন বাংলাদেশী নাগরিকের কারাভোগ শেষ হওয়ায় বাংলাদেশী কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিজিবি-বিএসএফ’র উপস্থিতিতে তাদেরকে বাংলাদেশ ইমিগ্রেশনের নিকট হস্তান্তর করে। দীর্ঘ কয়েক মাস জেল খেটে তাঁরা শুক্রবার তামাবিল দিয়ে দেশে ফেরত আসেন।

তাঁরা হলেন, নেত্রকোনার পিজুস তালুকদার (৬০), শুভেন্দু সরকার তালুকদার (২৬), রনি তালুকদার (২৭), মিতু তালুকদার (১৫), পান্না তালুকদার (১৯), সরস্বতী মহানায়ক, স্বপ্ন মহানায়ক (৮), সেজুতি মহানায়ক ঝিনুক (১১), নারায়ন মহানায়ক, প্রনয় সাহা (৪৬), উদয় দাস (২৫), রাজশাহীর গোদাবাড়ি থানার মো. কাউসার আলী(১৭), মো. নুর আমিন (১৫), সিলেটের গোয়াইনঘাট থানার মারজান হোসাইন (১৭), কোম্পানীগঞ্জ থানার মো. ইসলাম উদ্দিন (২৫), বিয়ানীবাজার থানার ইকরামুর রহমান সায়েম (১৬), সিলেট এয়ারপোর্ট থানার মোবারক হোসাইন (১৭), সুনামগঞ্জের মধ্যনগর থানার পপি রানী (১৬), ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার শাহরিয়া আহমেদ শাওন (১৫), বগুড়ার সারিয়াকান্দি থানার মো. হাসান আলী (৩০), যশোরের সদর থানার কাশফিয়াতুন নূর (১৭), জামালপুরের সরিষাবাড়ি থানার মো. শামীম (৩৫)।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই শামিম মিয়া জানান, দুই দেশের ইমিগ্রেশন পুলিশ এবং বিএসএফ ও বিজিবির মাধ্যমে ২২ জন বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানোর পর আইনীপ্রক্রিয়া শেষে তাদেরকে আত্মীয়-স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সিলেটে তামাবিল দিয়ে নারী,শিশুসহ ২২ বাংলাদশীকে ফেরত

আপডেট সময় ০২:২৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর দেশে ফিরেছেন ৫ নারীসহ ২২ বাংলাদেশি নাগরিক।

শুক্রবার (০৮ আগস্ট) বিকেল ৪টার দিকে গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন দিয়ে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশের বিজিবি’র উপস্থিতিতে ওই ২২ বাংলাদেশিকে ফেরত পাঠায় ভারত।

আরও পড়ুন  সিলেট-মৌলভীবাজারে বন্যার প্রকোপ, বাড়ছে নদ-নদীর পানি