ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
পরিবারের বক্তব্যে বাংলাদেশি শনাক্ত করে ফেরত পাঠানো যায়? কলকাতা হাইকোর্টের প্রশ্ন জুয়ায় গ্রাহকের টাকা হারিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই চীন সফরে সম্পর্কের নতুন দিগন্ত দেখছেন ইসমাইল জবিউল্লাহ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা: প্রবাসীকল্যাণমন্ত্রী ফুটপাত দখলের চেষ্টা হলে জনগণকে নিয়ে প্রতিরোধ: ডিএনসিসি প্রশাসক দিল্লিতে বিক্ষোভের আগে দুই স্টেশনে ট্রেন বন্ধ তানজিদের ৮৩ রানে দাপুটে শুরু বাংলাদেশের আওয়ামী সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে: ট্রাম্প

জিকে শামীম অর্থ পাচার মামলায় খালাস, বা ১০ বছরের সাজা বাতিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / 1011

ছবি: সংগৃহীত

টাকা বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা জিকে শামীমকে খালাস দিয়েছেন হাইকোর্ট।১৯৫ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ১০ বছরের কারাদণ্ড দণ্ডিত হয়েছিলেন তিনি। একইসঙ্গে চার বছরের সাজা পাওয়া তার সাত দেহরক্ষীও একই মামলায় খালাস পেয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আরও পড়ুন  দুর্নীতির মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও স্ত্রী খালাস

খালাসপ্রাপ্ত সাত দেহরক্ষী হলেন: মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম ওরফে শরীফ, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন এবং মো. আনিছুল ইসলাম।

এর আগে, ঢাকার বিশেষ জজ আদালত-১০ গত বছরের ১৭ জুলাই জিকে শামীমকে ১০ বছরের কারাদণ্ড ও সাত দেহরক্ষীকে চার বছরের করে কারাদণ্ড দেন। একইসঙ্গে তাদের সম্মিলিতভাবে তিন কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮১৪ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সাজা ঘোষণা করেন আদালত।

সেই রায়ে জিকে শামীমের ব্যাংক হিসাব ও জব্দ সম্পদ অবমুক্ত করার আদেশও দেওয়া হয়।

পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। হাইকোর্টে শুনানিতে তাদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস, পারভেজ হোসেন, জাহিদ হোসেন দোলন, জোবায়ের হোসেন সজিব ও জিয়াউর রশিদ টিপু।

আইনজীবী পারভেজ হোসেন জানিয়েছেন, হাইকোর্টে করা আপিল মঞ্জুর করে সব আসামিকে খালাস দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

জিকে শামীম অর্থ পাচার মামলায় খালাস, বা ১০ বছরের সাজা বাতিল

আপডেট সময় ০৭:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫