ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে সব যাত্রী নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / 956

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে একটি ছোট ডুয়েল প্রপেলার উড়োজাহাজ উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির চালক ও বাকি ৩ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৪ মিনিটের দিকে অ্যারিজোনার নাভাজো নেশন এলাকায় ঘটেছে এই ঘটনা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল প্রশাসনের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল মার্কিন বিমান প্রস্তুত এবং পরিষেবা সংস্থা সিএসআইয়ের বিচক্র্যাফট কিং এয়ার ৩০০ সিরিজের একটি উড়োজাহাজ।

জরুরি চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য এটি নাভাজো নেশনের বিমান বন্দর থেকে পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর আলবুকার্ক জেলার উদ্দেশে রওনা হয়েছিল।

আরও পড়ুন  গাজীপুরে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু

বিমানটিতে একজন পাইলট, একজন সহ-পাইলট এবং দু’জন চিকিৎসাকর্মী ছিলেন। উড্ডয়নের পর কিছুক্ষণের মধ্যেই সেটি বিস্ফেরিত হয়ে বিমানবন্দরের রানওয়েতে আছড়ে পড়ে।

নাভাজো নেশনের পুলিশ কমান্ডার এমেট ইয়াজি সিবিএস নিউজকে বলেন, “সম্ভবত উড্ডয়নের পরপরই চালক আঁচ করতে পেরেছিলেন যে উড়োজাহাজটিতে কোনো সমস্যা আছে। কারণ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে বিমানটি অবতরণ করার চেষ্টায় ছিল।”

নাভাজো নেশনের জরুরি পরিষেবা বিভাগের পরিচালক শ্যারেন স্যান্ডোভাল সিবিএস নিউজকে জানিয়েছেন, নিউ মেক্সিকো থেকে গুরুতর অসুস্থ এক রোগীকে আনার জন্য রওনা হয়েছিল বিমানটি।

নাভাজো নেশনের প্রেসিডেন্ট বু নাইগ্রিন এ ঘটনায় গভীর শোক জানানিয়েছেন। সেই সঙ্গে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠনেরও ঘোষণা দিয়েছেন।

শোক জানিয়েছে বিমানটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিএসআই এভিয়েশনও। সেই সঙ্গে এক বার্তায় প্রতিষ্ঠানটি বলেছে, প্রশাসনিক তদন্তে পূর্ণ সহযোগিতা করবে সিএসআই এভিয়েশন।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে সব যাত্রী নিহত

আপডেট সময় ০৭:১৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে একটি ছোট ডুয়েল প্রপেলার উড়োজাহাজ উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির চালক ও বাকি ৩ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৪ মিনিটের দিকে অ্যারিজোনার নাভাজো নেশন এলাকায় ঘটেছে এই ঘটনা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল প্রশাসনের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল মার্কিন বিমান প্রস্তুত এবং পরিষেবা সংস্থা সিএসআইয়ের বিচক্র্যাফট কিং এয়ার ৩০০ সিরিজের একটি উড়োজাহাজ।

জরুরি চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য এটি নাভাজো নেশনের বিমান বন্দর থেকে পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর আলবুকার্ক জেলার উদ্দেশে রওনা হয়েছিল।

আরও পড়ুন  গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৭৩ ফিলিস্তিনি নিহত