ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

আবহাওয়ার সতর্কতা: ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • / 738

ছবি সংগৃহীত

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

রোববার (২৭ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুন  দেশের ৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আবহাওয়ার সতর্কতা: ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

আপডেট সময় ০৮:৫৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫