ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

দেশের ৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 837

ছবি সংগৃহীত

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে বুধবার (১৬ জুলাই) দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে: খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন  টেক্সাসে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত্যু ১০০ ছাড়িয়েছে, নিখোঁজ বহু

এদিকে, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৬টা পর্যন্ত) রাজধানী ঢাকায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজও দিনভর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

দেশের ৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

আপডেট সময় ১০:২৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে বুধবার (১৬ জুলাই) দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে: খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন  ৭ থেকে ১০ এপ্রিল দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; কেমন থাকবে আপনার এলাকার আবহাওয়া