ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে ব্রিজের ঢালাইয়ে রডের বদলে বাঁশ! ইরান যুদ্ধ শেষ হলে জ্বালানির দাম কমবে , শি জিনপিংকে ট্রাম্পের চিঠি বিশ্বকে বিপদমুক্ত করতে রুশ-চীন জোট ‘আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়’: সিলেটে শিক্ষামন্ত্রী স্পেনের নজিরবিহীন ঘোষণা: ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধ করার প্রক্রিয়া শুরু নরসিংদীতে সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু যাত্রাবাড়ীতে তরুণীর অভিযোগে ধরা পড়ল সিরিয়াল প্রতারক আলবেনিয়া—ইউরোপের লুকানো সৌন্দর্য ও ইতিহাসের দেশ বর্তমানে মুক্তিযোদ্ধা পৌনে ২ লাখের বেশি, বাড়ানো হচ্ছে না ভাতা ৫ লাখ পদে নিয়োগ ও পেপাল চালুর উদ্যোগ: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

সকল পাবলিক পরীক্ষার খাতা দেখা থেকে ৮ শিক্ষককে আজীবনের জন্য অব্যাহতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 310

ছবি: সংগৃহীত

সকল পাবলিক পরীক্ষায় খাতা দেখা থেকে ৮ শিক্ষককে আজীবনের জন্য অব্যাহতি দেয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনকালে খাতা মূল্যায়নে গাফিলতি করায় ৮ পরীক্ষককে পাবলিক পরীক্ষাসংক্রান্ত সব কার্যক্রম থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়।

শনিবার (২৬ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। ওই শিক্ষকরা খাতা দেখার ক্ষেত্রে গোপনীয়তার চরম লঙ্ঘেন করেছে বলে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে।
আজীবনের জন্য অব্যাহতি পাওয়া পরীক্ষকদের তালিকায় ৪ জন এসএসসি ও ৪ জন এইচএসসি পরীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন।

আরও পড়ুন  এইচএসসি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ৩৩ নির্দেশনা জারি

এসএসসি পরীক্ষার ক্ষেত্রে অব্যাহতি পাওয়া পরীক্ষকরা হলেন — সাভারের সেন্ট যোসেফস হাই স্কুল অ্যান্ড কলেজের উচ্চতর গণিত বিষয়ের পরীক্ষক মহসীন আলামীন, ঢাকার যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষক মো. সাখাওয়াত হোসাইন আকন, ঢাকার নবাবগঞ্জের মুন্সীনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও গণিত বিষয়ের পরীক্ষক আবু বকর সিদ্দিক এবং টাঙ্গাইলের বাসাইল উপজেলার সুল্লা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের পরীক্ষক মো. আলেকজান্ডার মিয়া।

এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে অব্যাহতি পাওয়া পরীক্ষকরা হলেন — নরসিংদীর বেলাব উপজেলার বারৈচা কলেজের বাংলা প্রথম পত্রের পরীক্ষক মধুছন্দা লিপি, ঢাকার ডেমরার রোকেয়া আহসান কলেজের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষক মুরছানা আক্তার, ঢাকার সাভারের হাজি ইউনুছ আলী কলেজের বাংলা দ্বিতীয় পত্রের প্রভাষক মো. জাকির হোসাইন এবং গাজীপুরের কালিয়াকৈরের শফিপুর এলাকার ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজের বাংলা দ্বিতীয় পত্রের প্রভাষক মো. রাকিবুল হাসান।

নিউজটি শেয়ার করুন

সকল পাবলিক পরীক্ষার খাতা দেখা থেকে ৮ শিক্ষককে আজীবনের জন্য অব্যাহতি

আপডেট সময় ০৪:৩৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

সকল পাবলিক পরীক্ষায় খাতা দেখা থেকে ৮ শিক্ষককে আজীবনের জন্য অব্যাহতি দেয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনকালে খাতা মূল্যায়নে গাফিলতি করায় ৮ পরীক্ষককে পাবলিক পরীক্ষাসংক্রান্ত সব কার্যক্রম থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়।

শনিবার (২৬ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। ওই শিক্ষকরা খাতা দেখার ক্ষেত্রে গোপনীয়তার চরম লঙ্ঘেন করেছে বলে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে।
আজীবনের জন্য অব্যাহতি পাওয়া পরীক্ষকদের তালিকায় ৪ জন এসএসসি ও ৪ জন এইচএসসি পরীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন।

আরও পড়ুন  শিক্ষক নিবন্ধন: অনুপস্থিত প্রার্থীদের জন্য ফের মৌখিক পরীক্ষার সুযোগ আজ