ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

লালবাগে ভাড়া বাসা থেকে সাবেক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 54

ছবি সংগৃহীত

রাজধানীর লালবাগে একটি ভাড়া বাসা থেকে আনোয়ার হোসেন (৪৫) নামে ঢাকা জজকোর্টের সাবেক এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্বজনদের ধারণা, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লালবাগের শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আনোয়ার হোসেন মুন্সীগঞ্জের গজারিয়া থানার গোয়ালগাঁও গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি ঢাকা জজকোর্টে আইনজীবী হিসেবে কাজ করেছেন। তিনি অবিবাহিত ছিলেন।

আরও পড়ুন  পঞ্চগড়ে বোদায় নিখোঁজের ৩ দিন পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর থেকে আনোয়ারের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। এরপর থেকে অনলাইনেও তাকে সক্রিয় দেখা যায়নি।

তিনি জানান, গত ৪ সেপ্টেম্বর আনোয়ার লালবাগের ওই বাসায় ভাড়া ওঠেন। মায়ের মৃত্যুর পর তিনি আলাদা থাকতে শুরু করেন। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের সঙ্গেও তার খুব একটা যোগাযোগ ছিল না। চার ভাই-বোনের মধ্যে আনোয়ার ছিলেন সবার ছোট।

সহকর্মী অ্যাডভোকেট মামুনুর রশিদ বলেন, আনোয়ার মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তিনি কারও সঙ্গে তেমন মেলামেশা করতেন না এবং নিয়মিত আদালতেও যেতেন না। ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে তিনি বিষণ্ণতায় ভুগছিলেন।

লালবাগ থানা সূত্র জানায়, পাশের বাসার এক ভাড়াটিয়া আনোয়ারের ঘরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও যান। তারা সেখান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আনোয়ার হোসেনের মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

লালবাগে ভাড়া বাসা থেকে সাবেক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:৪৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর লালবাগে একটি ভাড়া বাসা থেকে আনোয়ার হোসেন (৪৫) নামে ঢাকা জজকোর্টের সাবেক এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্বজনদের ধারণা, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লালবাগের শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আনোয়ার হোসেন মুন্সীগঞ্জের গজারিয়া থানার গোয়ালগাঁও গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি ঢাকা জজকোর্টে আইনজীবী হিসেবে কাজ করেছেন। তিনি অবিবাহিত ছিলেন।

আরও পড়ুন  ফেসবুকে ক্ষমা চাওয়ার বার্তার পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার