ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: হতাহতের খবর এখনও মেলেনি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩১:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / 516

ছবি সংগৃহীত

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ – রাজধানীর উত্তরায় আজ দুপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মাইলস্টোন কলেজের মাঠে ভয়াবহ এই বিমান দুর্ঘটনা ঘটে। একটি ট্রেনিং এয়ারক্রাফট নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের মাঠে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই আগুণ ধরে যায় এবং চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়।

আরও পড়ুন  চীনের সর্বোচ্চ ভবনে বিমান বিধ্বস্ত

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে এবং কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। একটি ভিডিওতে দূর থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। মাইলস্টোন কলেজে পাঠদান চলমান থাকায় বিমান বিধস্তের পর শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রত্যক্ষদর্শীরা জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণ এগিয়ে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম নিশ্চিত করেছেন যে, দুপুর ১টা ১৮ মিনিটে তারা বিমান বিধ্বস্তের খবর পেয়েছেন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে এবং আরও দুটি ইউনিট পথে রয়েছে। তবে, এই মুহূর্তে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: হতাহতের খবর এখনও মেলেনি

আপডেট সময় ০২:৩১:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ – রাজধানীর উত্তরায় আজ দুপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মাইলস্টোন কলেজের মাঠে ভয়াবহ এই বিমান দুর্ঘটনা ঘটে। একটি ট্রেনিং এয়ারক্রাফট নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের মাঠে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই আগুণ ধরে যায় এবং চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়।

আরও পড়ুন  ব্রাজিলে রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত বিমান, পাইলট নিহত