ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মাদারগঞ্জে ইলেক্ট্রনিক্স ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 759

ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সঞ্জয় চন্দ্র মন্ডল (২৮) নামে এক ইলেক্ট্রনিক্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সঞ্জয় চন্দ্র মন্ডল মাদারগঞ্জ উপজেলার বেতাগা গ্রামের প্রফুল্ল চন্দ্র মন্ডল ও সুবর্ণা রানী মন্ডলের ছেলে। তিনি স্থানীয় পলিশা মোড়ে মোবাইল সার্ভিসিং ও ইলেক্ট্রনিক্স সামগ্রীর ব্যবসা করতেন।

আরও পড়ুন  ইউটিউব দেখে বিকল্প জ্বালানি তৈরির চেষ্টা: বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই ২০২৫ ইং তারিখ রাত ১১টা ৩০ মিনিটের দিকে সঞ্জয় দোকানে কিছু কাজ আছে বলে বাড়ি থেকে বের হন। এরপর সারাদিন তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে ১১ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে তার ছোট ভাই পবিত্র চন্দ্র মন্ডল দোকানের শাটার খুলে ফ্যানের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে মাদারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা।

তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

মাদারগঞ্জে ইলেক্ট্রনিক্স ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৪:২৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সঞ্জয় চন্দ্র মন্ডল (২৮) নামে এক ইলেক্ট্রনিক্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সঞ্জয় চন্দ্র মন্ডল মাদারগঞ্জ উপজেলার বেতাগা গ্রামের প্রফুল্ল চন্দ্র মন্ডল ও সুবর্ণা রানী মন্ডলের ছেলে। তিনি স্থানীয় পলিশা মোড়ে মোবাইল সার্ভিসিং ও ইলেক্ট্রনিক্স সামগ্রীর ব্যবসা করতেন।

আরও পড়ুন  মাদারগঞ্জে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, চাচা লড়ছেন মৃত্যুর সঙ্গে