ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়ল বাস ভাড়া, সচিবালয়ে ঘোষণা মন্ত্রীর মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পাকিস্তানের দৌড়ঝাঁপ, ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টে চাঞ্চল্য বিচারপতি আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরালেন প্রধান বিচারপতি সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ সারা দেশের ৪০০টিরও বেশি স্থানে চালু হলো ফাইভ-জি ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, পঞ্চগড়ে কলেজছাত্র গ্রেপ্তার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিকসহ নিহত ৫ ২৩ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার): স্বর্ণ ও রুপা দুই বাজারেই দামের পতন সুস্থ থাকতে পাতে থাকুক ঝাল; ঝাল খাওয়ার চমকপ্রদ স্বাস্থ্যগুণ আজকের নামাজের সময়সূচি: ২৩ এপ্রিল ২০২৬

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ: তরুণীসহ আটক ৪৮

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 249

ছবি সংগৃহীত

কক্সবাজার শহরের কলাতলী কটেজ জোনে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪৮ জন তরুণ-তরুণীকে আটক করেছে জেলা পুলিশ। আটককৃতদের মধ্যে ৩৮ জন তরুণ এবং ১০ জন তরুণী রয়েছেন।

শনিবার (১৪ জুন) দিবাগত রাতে শহরের লাইট হাউস এলাকায় কটেজ জোনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, “দীর্ঘদিন ধরে লাইট হাউস এলাকার কটেজ জোনে অসামাজিক কার্যকলাপ চলছিল এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে একাধিক হোটেলে অভিযান চালিয়ে ৪৮ জনকে আটক করা হয়েছে।”

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, কটেজ জোন এলাকায় কিছু আবাসিক হোটেল ও গেস্ট হাউজে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল একটি চক্র। এতে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছিল এবং কক্সবাজারের পর্যটন ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছিল।

পুলিশ জানিয়েছে, এ চক্রের সঙ্গে জড়িত হোটেল মালিক ও সংশ্লিষ্টদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ: তরুণীসহ আটক ৪৮

আপডেট সময় ০৬:০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫