ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

কুয়াশার কবলে আরিচা-কাজিরহাট রুট, ফেরি চলাচল স্থগিত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / 235

কুয়াশার কবলে আরিচা-কাজিরহাট রুট, ফেরি চলাচল স্থগিত

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার ভোরে কুয়াশার তীব্রতা বাড়ায় সকাল ৬টা ৩০ মিনিটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক নাসির হোসেন জানান, ঘন কুয়াশার কারণে নদীপথে দৃষ্টিসীমা অনেক কমে যায়, যা ফেরি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমলেই আবার ফেরি চলাচল শুরু হবে।

আরও পড়ুন  বাকৃবির কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠান স্থগিত

এদিকে, কুয়াশার কারণে মাঝ নদীতে আটকা পড়েছে কয়েকটি ফেরি, যা যাত্রী ও পরিবহন মালিকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কুয়াশার প্রভাব কেটে গেলে নৌযানগুলো তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে বলে আশা করা হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে, তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে সড়ক ও নৌপথে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। জনগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কুয়াশার কবলে আরিচা-কাজিরহাট রুট, ফেরি চলাচল স্থগিত

আপডেট সময় ১২:৪৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার ভোরে কুয়াশার তীব্রতা বাড়ায় সকাল ৬টা ৩০ মিনিটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক নাসির হোসেন জানান, ঘন কুয়াশার কারণে নদীপথে দৃষ্টিসীমা অনেক কমে যায়, যা ফেরি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমলেই আবার ফেরি চলাচল শুরু হবে।

আরও পড়ুন  ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে রাজনীতি স্থগিত, শিক্ষার্থীদের ক্ষোভ, নিষিদ্ধের দাবি