ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৪৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২ নভেম্বর পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ জনে।

সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন  রাজারবাগ পুলিশ লাইনস পুকুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত এক দিনে নতুন করে ১ হাজার ৪৯২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৫০৫ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৬ জনের হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৯৯১ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ২ লাখ ৬ হাজার ১৬৮ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন।

নিউজটি শেয়ার করুন

হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

আপডেট সময় ০৬:২৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৪৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২ নভেম্বর পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ জনে।

সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন  বরকে বরণ করতে গিয়ে নড়াইলে মর্মান্তিক মৃত্যু