ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণে ১০ জুন লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 310

ছবি সংগৃহীত

ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়ের আমন্ত্রণে লন্ডন সফরে যাচ্ছেন বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আগামী ১০ জুন তিনি ঢাকা ত্যাগ করবেন। এই সফরের মূল উদ্দেশ্য ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করা।

পুরস্কার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ১২ জুন, ঐতিহাসিক সেন্ট জেমস প্যালেসে। রাজপরিবারের পক্ষে রাজা চার্লস নিজেই ড. ইউনূসের হাতে এই মর্যাদাপূর্ণ সম্মাননা তুলে দেবেন। শান্তি, সহমর্মিতা ও বৈশ্বিক সহযোগিতায় অবদানের স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

আরও পড়ুন  লন্ডনে হাসনাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে মামলা

‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’-এর সূচনা হয় ২০২৪ সালে। এর প্রথম প্রাপক ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব ও দক্ষিণ কোরিয়ার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বান কি মুন। এবারে দ্বিতীয়বারের মতো এই সম্মাননা পাচ্ছেন ড. ইউনূস। দ্য কিংস ফাউন্ডেশনের সিইও ক্রিস্টিনা মুরিন একে ‘বিশ্বশ্রেণির মর্যাদাসম্পন্ন সম্মাননা’ হিসেবে উল্লেখ করেছেন।

ড. ইউনূসের এ সফরে কূটনৈতিক আলাপচারিতাও যুক্ত হতে পারে। সফরকালে তার ব্রিটিশ প্রধানমন্ত্রী, কমনওয়েলথ মহাসচিব এবং অন্যান্য উচ্চপদস্থ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ হতে পারে বলে জানা গেছে। তবে বর্তমানে যুক্তরাজ্যে ব্যাংক হলিডে চলায় এসব সাক্ষাতের সময়সূচি পরবর্তী সপ্তাহে চূড়ান্ত হবে।

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ড. ইউনূসের একাদশ বিদেশ সফর। এর আগে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নেওয়ার মধ্য দিয়ে তার আন্তর্জাতিক সফরের সূচনা করেন। সর্বশেষ মে মাসের শেষ দিকে জাপান সফর করেন তিনি, যেখানে তিনি ‘নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়া’-তে অংশ নেন এবং জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

এছাড়া, তার আসন্ন মালয়েশিয়া সফরটি রাষ্ট্রীয় সফর (স্টেট ভিজিট) হিসেবে হতে পারে বলেও কূটনৈতিক সূত্রে জানা গেছে।

ড. ইউনূসের সফরসূচি অনুযায়ী, ১০ জুন তিনি লন্ডন পৌঁছাবেন, ১২ জুন তিনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন এবং রাজা চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। ১৩ জুন তিনি ঢাকায় ফিরবেন।

এই সম্মাননা ও সফরের মধ্য দিয়ে যেমন ড. ইউনূস এক আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করতে যাচ্ছেন, তেমনি বাংলাদেশ-যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছে কূটনৈতিক মহল।

নিউজটি শেয়ার করুন

‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণে ১০ জুন লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০১:১৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫