ঢাকা ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ড রায়ের আপিল শুনানি ৬ মে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 535

ছবি সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের করা আপিলের শুনানি আগামী ৬ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ আজ মঙ্গলবার এ শুনানির দিন নির্ধারণ করেন। আদালত জানায়, নির্ধারিত তারিখে আপিলটি কার্যতালিকার শীর্ষে থাকবে।

আরও পড়ুন  ড. মাসুদ: দুপুরের মধ্যে আ. লীগকে নিষিদ্ধ করার দাবি

গতকাল সোমবার আজহারের আইনজীবী আপিল শুনানির তারিখ নির্ধারণের অনুরোধ জানালে আজ মঙ্গলবার এটি কার্যতালিকার ২৮ নম্বরে ওঠে। শুনানির সময় আদালতে আজহারুলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিক এবং শিশির মনির। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদান করেন। ওই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন তিনি।

দীর্ঘ শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন। এরপর ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর, ২০২০ সালের ১৯ জুলাই এ রায় পুনর্বিবেচনার আবেদন করেন আজহারুল।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ওই রিভিউ আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ লিভ মঞ্জুর করেন এবং দুই সপ্তাহের মধ্যে আপিলের সংক্ষিপ্তসার দাখিলের নির্দেশ দেন। পরে সংক্ষিপ্তসার দাখিল করা হলে আজ শুনানির দিন নির্ধারণের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।

এ আবেদন আমলে নিয়ে আপিল বিভাগ আগামী ৬ মে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন নির্ধারণ করেন। এ টি এম আজহারুল ইসলাম বর্তমানে কারাগারে আছেন।

রিভিউ শুনানির মাধ্যমে তার মৃত্যুদণ্ড বহাল থাকবে কিনা তা নির্ধারিত হবে। মামলাটি এখন জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ এক নজিরবিহীন পরিণতির দিকে অগ্রসর হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ড রায়ের আপিল শুনানি ৬ মে

আপডেট সময় ০১:৪৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের করা আপিলের শুনানি আগামী ৬ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ আজ মঙ্গলবার এ শুনানির দিন নির্ধারণ করেন। আদালত জানায়, নির্ধারিত তারিখে আপিলটি কার্যতালিকার শীর্ষে থাকবে।

আরও পড়ুন  নির্বাচন কমিশনের সঙ্গে আজ বৈঠকে বসছে জামায়াত