ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

চীন সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমিরসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩১:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 646

ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে। চীন সরকারের আমন্ত্রণে আগামী ১১ থেকে ১৫ জুলাই পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হবে।

বুধবার (৯ জুলাই) জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে অংশ নেবে।

আরও পড়ুন  চীন সফরে বিএনপি সহ আট দলের নেতৃত্ব: বাংলাদেশের রাজনীতি ও চীনের সম্পর্কের নতুন অধ্যায়

দলটির বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সরকারের আমন্ত্রণে আগামী ১১ থেকে ১৫ জুলাই চীন সফর করবে ইনশাআল্লাহ।”

চীন সফরের আগেই বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস জামায়াত প্রতিনিধিদলের সম্মানে একটি সংবর্ধনার আয়োজন করে। মঙ্গলবার (৮ জুলাই) রাতে রাজধানী ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মান্যবর মি. ইয়াও ওয়েন।

সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সদস্যরা চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ে আলোচনায় অংশ নেন বলে জানা গেছে।

চীন সরকারের আমন্ত্রণে জামায়াতের এই সফর রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের এমন উচ্চপর্যায়ের সফরকে অনেকেই গুরুত্ব সহকারে দেখছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় কৌশলগত সম্পর্ক জোরদারে চীন বেশ সক্রিয় ভূমিকা পালন করছে। এরই অংশ হিসেবে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত সংলাপ ও যোগাযোগ রাখছে দেশটি। জামায়াতে ইসলামীর এই সফর সেই ধারাবাহিকতারই অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

চীন সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমিরসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

আপডেট সময় ০২:৩১:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে। চীন সরকারের আমন্ত্রণে আগামী ১১ থেকে ১৫ জুলাই পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হবে।

বুধবার (৯ জুলাই) জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে অংশ নেবে।

আরও পড়ুন  পলাতক শেখ হাসিনা উসকানি দিয়ে পরিবেশ উত্তপ্ত করেছে