ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে চার সচিবকে আইনি নোটিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 61

ছবি সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে স্থায়ী আইনি কাঠামোর আওতায় আনা এবং দলটির বিরুদ্ধে ওঠা সহিংসতা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানিয়ে সরকারের চার সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মো. রবিউল করিমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এএসএম শাহরিয়ার কবির ১৬ পৃষ্ঠার এই নোটিশ পাঠান।

আরও পড়ুন  লাগামহীন ও অবিশ্বাস্য মাত্রার লুটপাট আওয়ামী লীগ সরকারের বড় দৃষ্টান্ত: আসিফ মাহমুদ

মন্ত্রিপরিষদ সচিব এবং পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো নোটিশে প্রস্তাবিত পদক্ষেপগুলো কেন নেওয়া হবে না, তা ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ২২ নভেম্বর হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, রিট আবেদনে রুল জারির পাশাপাশি দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার আবেদন জানানো হবে।

আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞার সুস্পষ্ট আইনি ভিত্তি তৈরির জন্য জাতীয় সংসদে আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে। সংসদ অধিবেশন না থাকলে এ বিষয়ে অধ্যাদেশ জারির আহ্বান জানানো হয়েছে নোটিশে।

এ ছাড়া নিষিদ্ধ কার্যক্রমে অর্থায়ন বা সংগঠিত করার দায়ে শাস্তির বিধান, সম্পদ বাজেয়াপ্তকরণ এবং হাইকোর্ট বিভাগের মাধ্যমে বিচারিক পর্যালোচনার সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা সহিংসতার অভিযোগ তদন্তে ৯০ দিনের জন্য একটি স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবিও জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে এ কমিশন গঠনের প্রস্তাব রয়েছে।

নোটিশে বলা হয়েছে, তদন্ত কমিশন অর্থায়নের উৎস এবং এ ঘটনায় কোনো বিদেশি সম্পৃক্ততা বা সহায়তা রয়েছে কি না, তা খতিয়ে দেখবে। তদন্ত শেষে প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ এবং জাতিসংঘে পাঠানোর দাবিও জানানো হয়েছে।

পাশাপাশি বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে বিদেশি সরকারগুলোকে নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাবের আওতায় সরকার কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়েও জাতিসংঘকে অবহিত করার প্রস্তাব রয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় আওয়ামী লীগকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনার জন্য ওয়াশিংটনকে অনুরোধ জানাতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নোটিশে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় জেনেশুনে নিষিদ্ধ সশস্ত্র কার্যক্রমে অর্থায়ন, সংগঠন বা সহায়তাকারীদের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়েছে। অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার কথাও বলা হয়েছে।

তবে বৈধ রাজনৈতিক মতামত, শান্তিপূর্ণ ভিন্নমত প্রকাশ এবং সরকারের সমালোচনাকে শাস্তির আওতায় না আনার বিষয়টিও নোটিশে স্পষ্ট করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগের স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে চার সচিবকে আইনি নোটিশ

আপডেট সময় ০৪:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে স্থায়ী আইনি কাঠামোর আওতায় আনা এবং দলটির বিরুদ্ধে ওঠা সহিংসতা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানিয়ে সরকারের চার সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মো. রবিউল করিমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এএসএম শাহরিয়ার কবির ১৬ পৃষ্ঠার এই নোটিশ পাঠান।

আরও পড়ুন  রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, নিশ্চিহ্ন করতে হবে - উপদেষ্টা আসিফ মাহমুদ