শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে দায় কিছুটা মোচনের চেষ্টা সরকারের: প্রধানমন্ত্রী
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১২:৩২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 58
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাঁদের প্রতি দায় কিছুটা মোচনের চেষ্টা করছে। শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের গৌরব তাঁকে সব সময় আন্দোলিত করে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি নিজেও গর্বিত।
তারেক রহমান বলেন, বিএনপি সরকারে থাকাকালে সব সময় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্র সাধ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
























