ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম :
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান চান প্রধানমন্ত্রী অনলাইন গণমাধ্যমকে সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বাংলাদেশের মানবিক চেহারা কলঙ্কিত করা যাবে না: রিজভী সারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধনে বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া যেতে ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি নিলে ব্যবস্থা ৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকেরা সৌদিতে বিমানবন্দরে হামলা, স্থগিত ১৮৯ ফ্লাইট হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ হুমকি-নিষেধাজ্ঞায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামবে না: আইআরজিসি প্রধান

করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধনে বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 33

ছবি সংগৃহীত

চলতি সপ্তাহের শেষ দিকে অথবা নভেম্বর মাসের শেষ দিকে বগুড়া সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী। এ সফরে করতোয়া নদী খনন এবং সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করার কথা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বগুড়া করতোয়া কনভেনশন সেন্টারে দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন  নিরাপদ খাদ্যের মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন। জেলার উন্নয়ন ঘাটতি পূরণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বগুড়ার মানুষকে প্রধানমন্ত্রী হৃদয়ে ধারণ করেন। তাঁর আসন্ন সফরে করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করা হবে।

মীর শাহে আলম জানান, বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে। জেলার সাতটি সংসদীয় আসনে সমানভাবে এ প্রকল্পের বরাদ্দ বণ্টন করা হবে।

তিনি আরও বলেন, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিষয়টি ইতোমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। প্রস্তাবটি পাস হলে জেলায় নতুন কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে।

বগুড়ার সুনাম ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ না করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, মানুষের ধৈর্য অনেক সময় কম থাকে। অনেক ক্ষেত্রে অস্থিরতা দেখা দেয়। তবে উন্নয়ন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। একসময় উন্নয়নের সুফল বগুড়ার মানুষ খুঁজে পাবে।

বগুড়ার সাংবাদিকতার ঐতিহ্যের কথা তুলে ধরে মীর শাহে আলম বলেন, বাংলাদেশের সাংবাদিকতায় এ জেলা অনন্য অবস্থান তৈরি করেছে। সাংবাদিকতার ক্ষেত্রে বগুড়া অত্যন্ত সমৃদ্ধ।

দৈনিক বগুড়ার প্রকাশক ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসানাত আলী এবং বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক কালাম আজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধনে বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:৪৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬