ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

একদিনের সফরে আজ সিলেটে রাষ্ট্রপতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 53

ছবি সংগৃহীত

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো একদিনের সফরে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সফর ঘিরে সিলেটে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।

রাষ্ট্রপতি কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন রাষ্ট্রপতি। সেখান থেকে তিনি সার্কিট হাউজে যাবেন। সেখানে গার্ড অব অনার গ্রহণ ও বিশ্রাম শেষে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত

পরে বেলা সাড়ে ৩টায় সিলেট নগর ভবনের সামনে সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠান শেষে রাত ৮টায় তার ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন এলাকায় তোরণ নির্মাণ, আলোকসজ্জা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে। একই সঙ্গে সফর নির্বিঘ্ন করতে নগরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, রাষ্ট্রপতির সফরের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পনা সাজানো হয়েছে। এসএসএফ, জেলা প্রশাসন ও সিলেট সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নাগরিক সংবর্ধনার প্রস্তুতি সম্পর্কে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী জানান, নগর ভবনের সামনে ১ হাজার ২০০ আমন্ত্রিত অতিথির বসার ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রপতিকে বরণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

একদিনের সফরে আজ সিলেটে রাষ্ট্রপতি

আপডেট সময় ০৫:৩০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো একদিনের সফরে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সফর ঘিরে সিলেটে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।

রাষ্ট্রপতি কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন রাষ্ট্রপতি। সেখান থেকে তিনি সার্কিট হাউজে যাবেন। সেখানে গার্ড অব অনার গ্রহণ ও বিশ্রাম শেষে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

আরও পড়ুন  সিলেটে দেশের দ্বিতীয় আরএ-থ্রি কার্গো টার্মিনাল উদ্বোধন আজ