ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হারল বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 16

ছবি সংগৃহীত

এশিয়ান গেমসে বড় হার দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) জাপানের আইচি-নাগোয়ায় নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছে পিটার বাটলারের দল।

ওসাকার নাগাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে উত্তর কোরিয়া। প্রথমার্ধেই বাংলাদেশের জালে সাতবার বল পাঠায় এশিয়ার শক্তিশালী দলটি।

আরও পড়ুন  শূন্য রানে ৩ উইকেট, চাপে অস্ট্রেলিয়া

ম্যাচের ১০ মিনিটে রিয়ং জংয়ের জোড়া গোলে ব্যবধান ২-০ করে উত্তর কোরিয়া। দুই মিনিট পর হোয়াং ইউ ইয়ং গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০।

এরপর ১৮ ও ৩৫ মিনিটে চ্যা আন ইয়ংয়ের জোড়া গোলে উত্তর কোরিয়ার লিড বেড়ে হয় ৫-০। প্রথমার্ধের শেষ দিকে ৪০ ও ৪৩ মিনিটে আরও দুটি গোল করেন কিম কিয়ং ইয়ং।

বিরতির পরও বাংলাদেশের ওপর চাপ ধরে রাখে উত্তর কোরিয়া। দ্বিতীয়ার্ধে আরও তিনবার বাংলাদেশের জালে বল পাঠায় তারা। রিং সং, জং কুম ও হান জিন হং একটি করে গোল করেন।

উত্তর কোরিয়ার বিপক্ষে এই হার বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় হিসেবে বিবেচিত হচ্ছে।

এশিয়ান গেমসে এবার স্বর্ণপদকের অন্যতম ফেভারিট হিসেবে খেলতে এসেছে উত্তর কোরিয়া। বয়সভিত্তিক আন্তর্জাতিক ফুটবলেও সাম্প্রতিক সময়ে দলটির সাফল্য রয়েছে।

গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)। একই মাঠে আরেক শক্তিশালী দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হারল বাংলাদেশ

আপডেট সময় ০৫:২২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে বড় হার দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) জাপানের আইচি-নাগোয়ায় নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছে পিটার বাটলারের দল।

ওসাকার নাগাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে উত্তর কোরিয়া। প্রথমার্ধেই বাংলাদেশের জালে সাতবার বল পাঠায় এশিয়ার শক্তিশালী দলটি।

আরও পড়ুন  উত্তর কোরিয়ার ডিজিটাল ডাকাতি: বিশ্বজুড়ে ক্রিপ্টোচুরির ভয়াল ছায়া